ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপ নির্বাচনের  উকিল আব্দুস সাত্তার ভূঞা জয়ী

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপ নির্বাচনের বেসরকারী ফলাফল ঘোষনা করা হয়েছে। জেলা পুলিশের বিশেষ শাখা সূত্রে জানাযায়, প্রাপ্ত ফলাফল অনুযায়ী  উকিল আব্দুস সাত্তার ভুইয়া স্বতন্ত্র প্রার্থী(কলারছড়ি) নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৪৪ হাজার ৮১৭ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্ধি জাতীয় পার্টির প্রার্থী (লাঙ্গল) পেয়েছেন ৯ হাজার ৫শ ৮০ ভোট। এছাড়াও বিএনপির  বহিস্কৃত নেতা সাবেক আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আবু আসিফ আহমেদ স্বতন্ত্র প্রার্থী (মোটারগাড়ি) পেয়েছেন ৩ হাজার ২৩৮ ভোট এবং জাকের পার্টির জহিরুল হক জুয়েল (গোলাপ ফুল) পেয়েছেন ১৪শ ২৭ ভোট।
এদিকে নির্বাচিত হওয়ার পর দেশ ও জনগনের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন উকিল সাত্তার ভুইয়া। এসময় তিনি আরোও বলেন, জনপ্রতিনিধি হিসেবে জনগনের কল্যান করার যে সুযোগ থাকে বাইরে থেকে তা সম্ভব হয় না।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) দুই উপজেলার ১৭টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ৩লাখ ৭৩ হাজার ৩১৯। পুরুষ ভোটার ১ লাখ ৯৭ হাজার ৫০৩ ও নারী ভোটারের সংখ্যা ১ লাখ ৭৫ হাজার ৮১৫। এছাড়াও তৃতীয় লিঙ্গের একজন ভোটার রয়েছে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান