ব্রাহ্মণবাড়িয়ায় সরিষার ফুলে ছেয়ে গেছে দিগন্ত জোড়া ফসলের মাঠ

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার বিভিন্ন জায়গায় এখন সরিষার হলুদ ফুলে ছেয়ে গেছে দিগন্ত জোড়া ফসলের মাঠ। দুচোখ যতটুকু যায় শীতের এ মৌসুমে সকালে ঘন কুয়াশার চাদরে মোড়ানো মাঠ জুড়ে সরিষার হলুদ ফুলের সমারোহ। শীতের সোনাঝরা রোদে ঝিকিমিকি করছে প্রকৃতির মাঝে হলুদ ফুলগুলো । এ যেন এক অন্যরকম সৌন্দর্যের দৃশ্য। দূর থেকে দেখলে যেন মনে হচ্ছে প্রকৃতি কন্যা সেজেছে গায়ে হলুদ বরণ সাজে।

সরজমিনে ঘুরে দেখা যায়, আখাউড়া উপজেলার সাতপাড়া, মনিয়ন্দ ইউনিয়নের মাঝিগাছা, ধরখার ইউনিয়নের ঘোলখার, আদিলপুর সহ কয়েকটি গ্রামে ফসলি জমিতে কৃষকেরা মাঠে পরিচর্যায় ব্যস্ত সময় পাড় করছেন। চারদিকে সরিষা ফুলের মৌ-মৌ গন্ধে মুখরিত ফসলের মাঠগুলো। অনুকূল আবহাওয়া এবং রোগ-বালাই ও পোকা-মাকড়ের আক্রমণ কম থাকায় এবার ফলন ভালো হবে বলে আশা কৃষকের।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এবছর ৫শ ৫০ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছিলো। অর্জিত হয়েছে ৬শ ৭৫ হেক্টর। গত বছরের তুলনায় এবছর সরিষার চাষ বেশি হয়েছে।

আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর প্রত্যেক চাষিরই ভালো মুনাফা হবে। চাষকৃত সরিষার বেশির ভাগই ফুল এসে গেছে। সরিষা রোপনের মাত্র ৭৫ থেকে ৮৫ দিনের মধ্যে এর ফলন পাওয়া যায়। এ সরিষা উঠিয়ে আবার বোরো আবাদ করা যায় বলে একে কৃষকরা ‘লাভের ফসল’ হিসেবে অভিহিত করে থাকেন।

সরিষা কৃষক ছিদ্দিকুর রহমান জানান, দেশীয় সরিষার জাতগুলোর চেয়ে উন্নত জাতগুলো ফলন বেশি হয়। গত বছরের চেয়ে সরিষা আবাদ ভালো হয়েছে। আশা করি লাভও ভালোই পাওয়া যাবো। আমি ৫বিঘা জমিতে সরিষা চাষ করেছি। আবহাওয়া ভালা থাকলে ফসল ঘরে তুলতে পারবো।

আরেক কৃষক হোসেন মিয়া বলেন, উচ্চ ফলনশীল জাতের সরিষা বপনের মাত্র ৭৫-৮৫ দিনের মধ্যে ফলন পাওয়া যায়। আমন ধান কেটে জমিতে বীজ ছড়িয়ে দিলেই সরিষা হয়ে যায়। বাড়তি তেমন কোন খরচ লাগেনা। গত বছর প্রতিমণ সরিষা সাঁড়ে ৩ হাজার থেকে ৪ হাজার টাকায় বিক্রি হয়েছে। এ বছর ৮ বিঘা জমিতে সরিষা চাষ করেছি।

এ ব্যাপারে আখাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহানা বেগম বলেন, সম্পূরক রবি শস্য হিসেবে সরিষা চাষে কৃষকদের উৎসাহীত করা হয়েছে। পাশাপাশি সরকারের পক্ষ থেকে বিনামূল্যে সরিষা বীজ, সার প্রদান করা হয়েছে। গত বছরের তুলনায় এ বছর বেশি সরিষার ফলন হয়েছে। প্রাকৃতিক দুর্যোগে কোন প্রকার ক্ষতি না হলে উপজেলায় সরিষা আবাদের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয় সরিষা চাষের জমিগুলো উর্বরতা বেশি থাকায় কৃষকেরা এবার বোরো চাষেও এর ভালো সুফল পাবে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার