ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে কাভার্ডভ্যান চাপায় নারী নিহত

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় আম্বিয়া বেগম (৪৫) এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার খড়িয়ালা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। সে সরাইল উপজেলার জয়ধরকান্দি এলাকার লোকমান হোসেনের স্ত্রী।
প্রর্তক্ষদর্শী ও স্হানীয়রা জানান, বিশ্বরোড থেকে ঢাকা যাওয়ার পথে একটি কাভার্ডভ্যান খড়িয়ালা এলাকা অতিক্রম করছিল। এসময় এক নারী রাস্তা পারাপার হতে গিয়ে কাভার্ডভ্যানের নিচে পরে ঘটনাস্থলেই মারা যান। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
সরাইল খাটিহাতা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। থানায় মামলা হবে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান