ব্রাহ্মণবাড়িয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২৫

news-image

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন। রোববার (১৪ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার রামপুর এলাকায় দুর্ঘটনা ঘটে।

আহত যাত্রী ও স্থানীয়রা জানান, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী বাস বিজয়নগরের রামপুর এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা মাধবপুরগামী দিগন্ত বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শ্যামলী বাসটি সড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটিসহ খাদে পড়ে যায়। দুর্ঘটনায় উভয় বাসের ২৫ জন যাত্রী আহত হয়েছেন।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত ইনচার্জ সারোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী জেলা মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও জেলার সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান