ব্রাহ্মণবাড়িয়ায় চিন্হিত গরু চোর কাউসার আটক, চারটি চোরাই গরু উদ্ধার

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় চারটি চোরাই গরুসহ মো. কাউসার (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে গরু চোর কাউসারকে মামলা দিয়ে জেলা বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে সোমবার (৩ এপ্রিল) সন্ধ্যায় সদর উপজেলা সুলতানপুর ইউনিয়নের হাবলাউচ্চ গ্রাম থেকে তাকে আটক করা হয়। কাউসার ওই এলাকার মৃত খুরশেদ মিয়ার ছেলে।
পুলিশ জানায়, বিভিন্ন জায়গা থেকে গরু চুরি করে বাড়িতে জমা করত কাউসার। সে কসাই কাজও করত। গোপন সংবাদের ভিত্তিতে কাউসারের বাড়িতে অভিযান চালিয়ে চোরাই চারটি গরু পাওয়া যায়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম  বলেন, কাউসার বিরুদ্ধে গরু চুরি মামলা দিয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। থানায় তার নামে আগেও চুরির মামলা রয়েছে। তার বাড়ি থেকে উদ্ধারকৃত চোরাই গরু গুলো মালিকানা খোঁজার কাজ চলছে। না পাওয়া গেলে পরবর্তী ব্যবস্হা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান