ব্রাহ্মণবাড়িয়ায় খাটের ভিতর মিলল  ৪৪ কেজি গাঁজা, দুই কারবারি গ্রেফতার

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া :  ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বক্স খাটের ভিতর থেকে ৪৪ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। (৯ ডিসেম্বর) দুপুরে তাদের মামলা দিয়ে জেলা বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে শুক্রবার (৮ ডিসেম্বর) রাতে উপজেলার কায়েমপুর ইউপির কালতা পূর্বপাড়া এলাকার জামাল উদ্দিনের বাড়িতে অভিযান পরিচালনা করে  গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়।গাঁজাসহ গ্রেফতাররা হলেন, উপজেলার নাখাউড়া এলাকার শিরু মিয়ার ছেলে মো. জসিম উদ্দিন (৪৬) ও  দিঘিরপাড় এলাকার মো. খোরশেদ মিয়ার ছেলে মো. সোহেল মিয়া (৩০)।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে  অভিযান পরিচালনা করে জসিম ও সোহেলকে গ্রেফতার করা হয়। পরে জামাল উদ্দিনের বসত বাড়ির টিনের ঘর তল্লাশি করে ঘরের মধ্যে থাকা বক্স খাটের ভিতর থেকে ৪৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।  মামলা দায়ের করে আদালতের পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান