ব্রাহ্মণবাড়িয়ায় কিশোর অটোচালকের লাশ উদ্ধার 

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ঢাকা-সিলেট মহাসড়কের জেলার সরাইলে খালের পাশে বীজতলা থেকে সোহেল মিয়া (১৩) এক কিশোর অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকেলে উপজেলার বাড়িউড়া নোয়াবাড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সে উপজেলা সদর ইউনিয়নের সৈয়দটুলা পশ্চিম পাড়া গ্রামের শামসু মিয়ার ছেলে। সে পেশায় ছিল অটোরিকশা চালক।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে ওই যুবকের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) আসলাম হোসেন বলেন, উদ্ধারকৃত লাশের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে মনে করছি এটা হত্যাকান্ড। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলায় সদরের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত চলছে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান