ব্রাহ্মণনবাড়িয়ায় অবরোধের সর্মথনে বিএনপির বিক্ষোভ : গ্রেফতার ১৭

grafter-4ফরহাদুল ইসলাম পারভেজ : শনিবার অবরোধের সমর্থনে ও নেতাকর্মীদের গ্রেফতার এবং নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও এর অংগ সংগঠন। দুপুরে শহরের পাওয়ার হাউজ রোড থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালীবাড়ি মোড়ে সমাবেশ করে। জেলা বিএনপি’র সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে ও ছাত্রদলের সভাপতি শামীম মোল্লার সঞ্চালানায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাবেক দপ্তর সম্পাদক এবিএম মোমিনুল হক, আবু শামীম মোঃ আরিফ, ছাত্রদল সাধারন সম্পাদক ইয়াছিন মাহমুদ, যুবদল আহবায়ক মনির হোসেন প্রমুখ। অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, বিএনপি’র ১৩ জন এবং ইসলামী ছাত্র শিবিরের ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।  

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার