ব্রাজিলে ভয়াবহ ভূমিধসে নিহত ৯৪

news-image

অনলাইন ডেস্ক : ব্রাজিলে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যা এবং ভূমিধসে অন্তত ৯৪ জনের মৃত্যু হয়েছে। দেশটির রাজধানী রিও ডি জেনিরোর উত্তরের পাহাড়স্থ পেট্রোপলিস শহরে এই ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে শহরটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, বর্ষণে সৃষ্ট বন্যার পানির প্রবল বেগে শহরটির আশপাশের এলাকার বাড়িঘর ধসে গেছে এবং রাস্তায় থাকা অনেক গাড়ি পানিতে ভেসে গেছে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হওয়া এলাকার একটিতে পানির প্রবল বেগে অন্তত ৮০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরটির মেয়র জরুরি সেখানে জরুরি অবস্থা জারি করেছেন।

এদিকে, ঘটনার পরপরই উদ্ধারকারীরা জীবিতদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন। ব্রাজিলের সিভিল ডিফেন্স এক টুইটে বলেছে, এখন পর্যন্ত ২৪ ব্যক্তিকে জীবিত উদ্ধার এবং ৯৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, রাষ্ট্রীয় সফরে রাশিয়ায় থাকা দেশটির প্রেসিডেন্ট জাইর বোলসোনারো বলেছেন, ক্ষতিগ্রস্তদের জন্য তিনি তাৎক্ষণিক সাহায্যের ব্যবস্থা করবেন।

পর্যটকদের জন্য পেট্রোপলিস জনপ্রিয় একটি গন্তব্য। একসময় ব্রাজিলের সম্রাট গ্রীষ্মকাল এলে পাহাড়ি এই শহরটিতে এসে থাকতেন। তবে এই এলাকাটি ভূমিধসপ্রবণ। ২০১১ সালে সবচেয়ে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছিল পেট্রোপলিস ও এর আশপাশের শহরে। ওই সময় ৯ শতাধিক মানুষ নিহত হয়েছিল।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান