ব্রাজিলকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

news-image

স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপের পর থেকেই ব্রাজিল ফুটবলের রথ উল্টো পথে ছুটছে। প্রীতি ফুটবল ম্যাচে মরক্কো-সেনেগালের বিপক্ষে হেরেছেন ভিনিসিয়াসরা। অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে ইসরায়েলের বিপক্ষে হেরে নকআউট পর্ব থেকে বিদায় নিয়েছে হলুদ জার্সির দলটি।

এবার ব্রাজিলের অনূর্ধ্ব-১৭ দল ফুটসাল ফাইনালে হারল। দক্ষিণ আমেরিকা অঞ্চলের (কনমেবল) অনূর্ধ্ব-১৭ ফুটসাল টুর্নামেন্টে সেলেসাওদের ২-১ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। প্রথমবার ঘরে তুলেছে অনূর্ধ্ব-১৭ ফুটসাল শিরোপা।

প্রথম ওই শিরোপা জিততে দারুণ কামব্যাক করতে হয়েছে আকাশি-সাদা জার্সির ফুটসাল খেলোয়াড়দের। ম্যাচের ১২ মিনিটে ব্রাজিল লিড নিয়ে শিরোপার পথে এগিয়ে যায়। প্রথমার্ধে ওই গোলেই লিড নিয়ে শেষ করে তারা।

দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা জোড়া গোল করে শিরোপা ঘরে তুলেছে। আর্জেন্টিনার বেতোন্নি গোল করে দলকে সমতায় ফেরান। টান টান উত্তেজনা শুরু হওয়া ম্যাচে শেষ বাঁশির পাঁচ মিনিট আগে গোল করে শিরোপা উৎসব করে তরুণ আর্জেন্টাইন ফুটসাল খেলোয়াড়রা।

প্যারাগুয়েতে অনুষ্ঠিত এই আসরে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ভেনেজুয়েলা ৫-১ গোলে কলম্বিয়াকে হারিয়েছে। এছাড়া প্যারাগুয়েকে ৫-২ গোলে হারিয়ে চতুর্থ স্থান অধিকার করেছে পেরু।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার