ব্যাপক খোলামেলা হয়ে কান উৎসবে মিরান্ডা

news-image

বিনোদন প্রতিবেদক : চলতি সময়ে বিশ্বের অন্যতম জনপ্রিয় মডেল তারকা মিরান্ডা কার। টিনেজ বয়স থেকে মডেলিংয়ে যাত্রা শুরু তার। সেই হিসেবে তার মডেলিং ক্যারিয়ারের বয়স ১৮ বছর। এই সময়ে অনেক বড় বড় ব্র্যান্ডের মডেল হয়েছেন তিনি। নিজেকে মডেলিং দুনিয়ায় অন্যরকম এক উচ্চতায় নিয়ে গেছেন। তবে সম্প্রতি কানে তাক লাগানো এক ঘটনা ঘটিয়েছেন এই তারকা। কানের দ্বিতীয় দিন লালগালিচায় হাজির হন তিনি। ব্যাপক খোলামেলা একটি গাউন পরে অনেকটাই অর্ধনগ্ন হয়ে তিনি এখানে আসেন। গাউনটি ছিল গোলাপি রঙের। প্রায় পুরো শরীরই তিনি প্রদর্শন করেছেন এর মাধ্যমে। বিশেষ করে শরীরের উপরের অংশ থেকে মাঝে মধ্যেই তার গাউনটি সরে উন্মুক্ত হয়ে যাচ্ছিলো বুক। এ সময় অনেকেই বিষয়টি নিয়ে বিব্রতবোধ করেন। কিন্তু এটিকে স্বাভাবিকভাবেই নিয়েছিলেন মিরান্ডা। ৫ ফুট ৯ ইঞ্চি উচ্চতার এই মডেলের গাউনের ফাঁক গলে তার উন্মুক্ত পায়ের ছবিও আলাদা করে তুলতে ভোলেননি কানে আসা ফটোগ্রাফাররা। সব মিলিয়ে কানে ভালই নগ্নতা ছড়ালেন এই মডেল। এরই মধ্যে কানে মিরান্ডার উপস্থিতির ভিডিও ইউটিউবেও প্রকাশ পেয়েছে। তুমুল গতিতে বাড়ছে এই ভিডিওর দর্শক সংখ্যাও। তবে কানে এসে বেশ আনন্দিত মিরান্ডা। এ বিষয়ে তিনি বলেছেন, কানে এসে খুব ভাল লাগছে। বিশ্বের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব এটি। তবে মজার ব্যাপার হলো লালগালিচায় হাঁটার সময় মনে হলো সব ক্যামেরাই আমাকে তাক করেছিলো। ফটোগ্রাফারদেরই বেশি সময় দিতে হয়েছে আমার। যদি সময় সুযোগ মিলে এ উৎসবে আরও একবার যোগ দেবো।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার