‘ব্যাড বয়’ আর নয়, আমাকে যেন ভালো কিছু বলা হয় : সাব্বির

news-image

অনলাইন ডেস্ক : নিজের নামের সঙ্গে ‘ব্যাড বয়’ শব্দটা মোটেও পছন্দ নয় জাতীয় দলের বাইরে থাকা অলরাউন্ডার সাব্বির রহমানের। ভক্তদের প্রতি তার অনুরোধ, ‘আমাকে যেন ভালো কিছু বলা হয়।’

এক সাক্ষাৎকারে নিজের নামের সঙ্গে ‘ব্যাড বয়’ তকমার বিষয়ে কথা বলেন সাব্বির। তার কথায়, ‘ব্যাড বয় বলে আসলে কোনো কথা নাই। এখন আস্তে আস্তে বয়স হচ্ছে, এই কথাটা আমার সঙ্গে আসলেই আর যায় না।’

সাব্বির বলেন, ‘আমি এখন একজন বিবাহিত মানুষ। আমার পরিবার আছে, পরিবারের সদস্যরা আছেন। আশা করি এটি (ব্যাড বয়) যেন আর কখনো বলা না হয়। আমাকে যেন ভালো কিছু বলা হয়।’

শুক্রবার শুরু হতে যাওয়া বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলবেন সাব্বির। আসরে ভালো কিছু করাই লক্ষ্য তার। যদিও সুনির্দিষ্ট করে কিছু বলতে চাননি তিনি।

‘অবশ্যই টার্গেট একটা আছে। তবে এই মুহূর্তে বলতে চাচ্ছি না। হয় না বললে হয়তো অর্জন করতে পারি না, এ রকম একটা কুসংস্কার আমার কাছে আছে।’

সাব্বির যোগ করে বলেন, ‘আমি ম্যাচ বাই ম্যাচ খেলতে চাচ্ছি। ম্যাচ বাই ম্যাচ শেষ করলে আমার কাছে ভালো একটা দিক হবে। দশটা ম্যাচ যেহেতু আমার আছে, ইনশা আল্লাহ যদি শেষ করতে পারি…। সেমিফাইনাল এবং ফাইনাল আছে, যদি শেষ করতে পারি, ওভারঅল ভালো একটা টার্গেট হবে আমার জন্য।’

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী