ব্যাটিং বিপর্যয়ে বড় হার মেয়েদের

news-image

স্পোর্টস ডেস্ক : স্পিন ঘূর্ণিতে অস্ট্রেলিয়াকে চেপে ধরেছিল বাংলাদেশ দল। ওই চাপ কাটিয়ে উঠে ভালো সংগ্রহ তোলে সফরকারী অস্ট্রেলিয়া। পরে বল হাতে বাংলাদেশ দলকে ধসিয়ে দিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা। তুলে নিয়েছে ১১৮ রানের বিশাল জয়।

টস জিতে বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা বোলিং করার সিদ্ধান্ত নেন। স্পিন ঘূর্ণির সুবিধা নিয়ে ২৭ রানে অস্ট্রেলিয়ার ৩ উইকেট তুলে নেয় তারা। ৭৮ রানে অজিরা হারায় ৫ উইকেট। অজিদের দেড়শ’ রানের আশপাশে আটকানোর সুযোগ ছিল।

সেখান থেকে ২১৩ রানের ভালো সংগ্রহ তোলে অস্ট্রেলিয়া। অষ্টম উইকেট জুটিতে ৬৭ রান যোগ করে তারা। আনাবেলা সাদারল্যান্ড ৫৮ রানের ইনিংস খেলেন। আলানা কিং পাঁচ ছক্কা ও দুই চারের শটে ৩১ বলে ৪৬ রান করেন। এছাড়া ওপেনার আসিলা হেলি ২৪ ও চারে নামা বেথ মনি ২৫ রান যোগ করেন।

জবাব দিতে নেমে বাংলাদেশ নারী দল ১ রানে ওপেনার ফারজানা হককে হারায়। ২১ রানে হারায় দ্বিতীয় উইকেট। কিন্তু ওই ধাক্কা অধিনায়ক নিগার ও ওপেনার সোবহানা মুস্তারি সামলে নেন। বাংলাদেশ তৃতীয় উইকেট হারায় ৭০ রানে। এরপরই ধসে যায় বাংলাদেশ। ৯৫ রানে অলআউট হয় স্বাগতিকরা। এর মধ্যে তিন ব্যাটার রান আউট হন। আসলে গার্ডনার নেন ৩ উইকেট।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান