ব্যাটিং কোচের পদ হারালেন আশরাফুল

news-image

ক্রীড়া প্রতিবেদক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ মাঠে গড়াবে আগামী বুধবার। প্রথম টেস্টের আগে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে চলছে ক্রিকেটারদের অনুশীলন। ঘরের মাঠের এই সিরিজ শুরুর আগে পরিবর্তন আনা হয়েছে কোচিং প্যানেলে। ব্যাটিং কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে মোহাম্মদ আশরাফুলকে।

আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তি রয়েছে আশরাফুলের। ব্যাটিং কোচের পদ থেকে সরিয়ে দিলেও চুক্তি শেষ না হওয়া পর্যন্ত বিসিবির অন্য কোনো দায়িত্বে থাকবেন তিনি। বিসিবি থেকে এমনটিই জানানো হয়েছে তাকে। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন আশরাফুল নিজেই।

আশরাফুল বলেন, ‘আজকে আমাকে জানিয়ে দেওয়া হয়েছে। জাতীয় দলের সঙ্গে আর থাকছি না। যেহেতু ফেব্রুয়ারি পর্যন্ত চুক্তি রয়েছে তাই ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে জানিয়েছে অন্য বিভাগে দায়িত্ব দেবে। কোথায় দেওয়া হবে এ বিষয়ে কিছু জানানো হয়নি এখনও।’

সাদা বলের ক্রিকেটে ব্যাটারদের ব্যর্থতায় অনেক দিন ধরেই সমালোচিত হচ্ছিলেন আশরাফুল। শেষ পর্যন্ত তাকে সরিয়ে দিল বিসিবি। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে অন্তবর্তীকালীন ব্যাটিং কোচের দায়িত্ব সামলাবেন মোহাম্মদ সালাউদ্দিন।

পূর্ণ মেয়াদে নতুন ব্যাটিং কোচ নিয়োগে আলোচনাতে রয়েছেন দুই-তিন জন। এরমধ্যে পাকিস্তানের মোহাম্মদ ইউসুফ, দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা, এবং শ্রীলঙ্কার সাবেক একজন ক্রিকেটার রয়েছেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে অবসরপ্রাপ্ত সৈনিকদের আলোচনা সভা

পুত্রসন্তানের মা হলেন সামান্থা

মাছের কাঁটা থেকে তৈরি হচ্ছে বিশুদ্ধ পানি!

রাঙামাটির দুই বনে নতুন দুই প্রজাতির সাপের সন্ধান

দেশে ফিরে আসছেন হাসান মাহমুদ

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতেও সন্তুষ্ট নন বাবর আজম

কুয়েতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত

১৮ মাসের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন : বুবলি

স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি

হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমার