ব্যাটসম্যান-বোলারদের প্র্যাকটিসটা ভালোই হলো

news-image

স্পোর্টস ডেস্ক : হোক সেটা প্রস্তুতি ম্যাচ। জয় সব সময়ই অনুপ্রেরণার। প্রতিপক্ষ ছিল ওমান ‘এ’ দল। এই দলটির বিপক্ষে ২০৭ রান করার পর বাংলাদেশ জয় পেয়েছে ৬০ রানের ব্যবধানে। মূলতঃ বোলারদের নৈপূণ্যে বড় জয় সম্ভব হলো। প্রায় প্রতিজন বোলাররেই দারুণ ভূমিকা ছিল এই জয়ে।

বাংলাদেশের করা ২০৭ রানের জবাব দিতে নেমে শুরুতেই বিপর্যয় স্বাগতিক ওমানের। নাসুম আহমেদ আর শেখ মেহেদির ঘূর্ণিতে ফিরে যায় দুই ওপেনর অক্ষয় প্যাটেল এবং প্রুত্থিকুমার মাচ্চি। ওয়ান ডাউনে নামা শোয়াইব খান মেটামুটি প্রতিরোধ গড়েন। ৩৯ বলে তিনি খেলেন ৪৩ রানের ইনিংস।

ব্যাটসম্যানদের পর বোলারদের প্র্যাকটিসটাও ভালো হলো

বাকি ব্যাটসম্যানরা ছিলেন কেবল আসা-যাওয়ার মিছিলে। শেষ মুহূর্তে রাফিউল্লাহ ১৪ বলে করেন ৩১ রান। রউফ আতাউল্লাহ করেন ১৯ রান, মেহরান খান করেন ১৯ রান। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ওমান ‘এ’ সংগ্রহ করে ১৪৭ রান। তাদের পরাজয় বরাবর ৬০ রানে।

বাংলাদেশের বোলারদের মধ্যে কৃপণ ছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। ৪ ভারে ১৭ রান দিয়ে তিনি নেন ২ উইকেট। পেসার শরিফুল ইসলাম ৪ ওভারে ৩০ রান দিয়ে নেন ৩ উইকেট। ১টি করে উইকেট নেন নাসুম আহমেদ, শেখ মেহেদী এবং আফিফ হোসেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শেষ মুহূর্তে নুরুল হাসান সোহানের ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশ দাঁড় করায় ২০৭ রানের সংগ্রহ। মাত্র ১৫ বলে ৭ ছক্কায় ৪৯ রান করেন সোহান। ৫৩ বলে ৬৩ রান করেন নাইম শেখ এবং ৩৩ বলে ৫৩ রান করেন লিটন দাস।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান