ব্যাঙ্গালুরুতে জামালদের অন্যরকম ঈদ

news-image

স্পোর্টস ডেস্ক : সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে বর্তমানে ভারতের ব্যাঙ্গালুরুতে অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। ঈদের আগে দেশকে দারুণ এক খুশির উপলক্ষ এনে দিয়ে জামাল ভূঁইয়ারা আছেন বেশ ফুরফুরে মেজাজে। গত রাতে ভুটানকে ৩-১ গোলে হারিয়ে ১৪ বছর পর সাফের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। এদিকে বাংলাদেশের মতো ভারতেও আজ পালিত হচ্ছে ঈদুল আজহা। সকালে ব্যাঙ্গালুরুর রিসালদার পার্ক মাঠে বাংলাদেশ দল ঈদের নামাজ আদায় করে।

নামাজ আদায় শেষে কোলাকুলি চলল বেশ খানিকটা সময় ধরে। বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপ কাভার করতে বাংলাদেশ থেকে ব্যাঙ্গালুরুতে আসা গণমাধ্যমকর্মীদের সঙ্গেও ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন খেলোয়াড়, টিম অফিসিয়ালরা।

টানা দুই ম্যাচে গোল করে দলের জয়ে দারুণ ভূমিকা রেখেছেন শেখ মোরসালিন। দেশের ফুটবলপ্রেমীদেরকে ঈদ উপহার দিতে পেরে অন্যরকম ভালো লাগা কাজ করছে তার মধ্যে। তিনি বলেন, ‘ঈদ উপলক্ষে চেয়েছিলাম সবাইকে জয় উপহার দিতে। এটা দিতে পেরে নিজেদের ভেতরে সন্তুষ্টি কাজ করছে। এর আগে ভারতে অনূর্ধ্ব-১৪ খেলতে এসেছিলাম। সেবার ঈদের নামাজ পড়তে পারিনি। এবার ঈদের নামাজ পড়তে পারলাম।’

ভুটান ম্যাচ জয়ের নায়ক রাকিব হোসেন বললেন, ‘আমরা টানা দুটো ম্যাচ জয় করেছি। ঈদের আনন্দ অনেক বেড়ে গেছে।’

ফুটবলাররা আজ বিকেলে হোটেলে জিম সেশন এবং রিকভারি সেশনে অংশ নেবেন। তবে মাঠে ফুটবল দল আজ কোনো অনুশীলন করবে না বলে বাফুফের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এদিকে, দলের কোচ হাভিয়ের কাবরেরা আজ থেকেই ১ জুলাইয়ের সেমিফাইনাল নিয়ে ছক কষার কথা জানিয়েছেন। ভুটান ম্যাচের পর স্প্যানিশ কোচ বলেছেন, ‘অবশ্যই এই ফলে খুশি। আমাদের শুরুটা হয়েছিল কঠিনভাবে। ভুটানও ভালো খেলেছে। তবে আমরা ম্যাচে ফিরে আসতে পেরেছি সামর্থ্য দেখিয়ে। কুয়েত ম্যাচ নিয়ে কাল (আজ) থেকে কাজ করবো।’

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার