ব্যাংকগুলোর পরিচালন মুনাফায় প্রবৃদ্ধি

news-image

নিউজ ডেস্ক : করোনাভাইরাস মহামারির কারণে বিশ্ব অর্থনীতি থমকে গিয়েছিল ২০২০ সালে। এর প্রভাব পড়ে দেশের প্রায় প্রতিটি সেক্টরে। এ থেকে বাদ যায়নি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোও। ওই বছর মহামারি আর সুদহার এক অঙ্কে নামিয়ে আনায় মুনাফা কমেছিল অধিকাংশ ব্যাংকের। তবে ২০২১ সালে ঘুরে দাঁড়িয়েছে মুনাফার চাকা।

সদ্য বিদায় নেওয়া বছরে বেসরকারি খাতের প্রায় সব ব্যাংকেরই পরিচালন মুনাফায় ভালো প্রবৃদ্ধি হয়েছে। এদিক থেকে কিছু পিছিয়ে থাকলেও মুনাফার ধারায় আছে সরকারি ব্যাংকগুলোও।

ব্যাংকগুলোর সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেন।

তবে পরিচালন মুনাফাই ব্যাংকের প্রকৃত মুনাফা নয়। পরিচালন মুনাফা থেকে ঋণের বিপরীতে নির্ধারিত হারে নিরাপত্তা সঞ্চিতি বা প্রভিশন সংরক্ষণ এবং সাড়ে ৩৭ শতাংশ হারে করপোরেট কর পরিশোধের পর নিট মুনাফা হিসাব করে ব্যাংকগুলো।

সদ্য বিদায়ী বছর শেষে যেসব ব্যাংকের পরিচালন মুনাফায় বেশি প্রবৃদ্ধি হয়েছে তার মধ্যে অন্যতম ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। এ বছর ব্যাংকটির পরিচালন মুনাফা হয়েছে ২ হাজার ৪৩০ কোটি টাকা। ব্যাংকটি ২০২০ সালে মুনাফা করেছিল ২ হাজার ৩৫০ কোটি টাকা। ২০১৯ সালে ব্যাংকটির মুনাফা ছিল ২ হাজার ৮৮০ কোটি টাকা।

পূবালী ব্যাংকের পরিচালন মুনাফা হয়েছে ১ হাজার ১৪০ কোটি টাকা। ব্যাংকটি ২০২০ সালে পরিচালন মুনাফা করেছিল ৯৩৫ কোটি টাকা, ২০১৯ সালে ছিল ১ হাজার ৫০ কোটি টাকা।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান