ব্যর্থতা মেনে নিলেন পাপন

news-image

নিজস্ব প্রতিবেদক : নারী এশিয়া কাপে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ। সেই খেলা মাঠে বসেই দেখেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। ম্যাচ শেষে তার ঠোঁটে পরিতৃপ্তির হাসি। পাপন জানতেন বাংলার মেয়েরা জিতবে। কিন্তু এভাবে দাপুটে জয়ে শুরু হবে ভাবেননি।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের আউটারে আজ শনিবার এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে থাইল্যান্ডকে ৯ উইকেটে উড়িয়ে দেয় বাংলাদেশ। ম্যাচ শেষে মাঠ ত্যাগের আগে সাংবাদিকদের পাপন জানান, মেয়েরা অনেক দিন ধরেই ভালো খেলছে। কিন্তু সেভাবে নজর দিতে না পারার ব্যর্থতাও স্বীকার করেন।

বিসিবি সভাপতি বলেন, ‘মেয়েরা অনেকদিন ধরেই ভালো খেলছে। আমরা দেখছি না, তাকাচ্ছি না এটা আমাদের ব্যর্থতা। বিশ্বকাপ বাছাইয়ে চ্যাম্পিয়ন হয়েছে, এর আগেও হয়েছে, বাছাই উতরে বিশ্বকাপ খেলেছে, এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে। তারা ধারাবাহিকভাবে ভালো খেলছে।’

উদ্বোধনী ম্যাচের জন্য সকালে সিলেটে উড়ে আসেন পাপন। টসের পর দুই অধিনায়কের সঙ্গে বেলুন উড়িয়ে এশিয়া কাপের সূচনা করেন তিনি। এরপর প্রেসিডেন্ট বক্সে বসে পুরো খেলা উপভোগ করেন। তার সঙ্গে ছিলেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

জয়ের অনুভূতি প্রকাশ করতে গিয়ে পাপন বলেন, ‘বেশ ভালো লাগছে। আমরা যদি বিশ্ব র‌্যাংকিং দেখি বাংলাদেশ বোধহয় ৯ নম্বরে। এরপর আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, থাইল্যান্ড, জিম্বাবুয়ে। এই দলগুলো কাছাকাছি মানের। যেহেতু কাছাকাছি মানের দল আর গতবার তারা বিশ্বকাপ খেলেছে সেহেতু তারা খুব শক্তিশালী একটা প্রতিপক্ষ আমাদের জন্য। সে জন্য একটা ভয় পাচ্ছিলাম, একটা টাইট ম্যাচ হবে কি না। কিন্তু যেভাবে তারা খেলেছে, যে আত্মবিশ্বাস নিয়ে তারা খেলেছে খুবই ভালো লাগছে।’

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার