ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই : অপু বিশ্বাস

news-image

বিনোদন ডেস্ক : বছরের শুরুতেই ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস জানিয়েছিলেন, নতুন বছরে অভিনয়ের পাশাপাশি ব্যবসাতেও সময় দেবেন তিনি। যদিও বছর দুয়েক আগেই একটি ফিল্ম প্রোডাকশন হাউজের কার্যক্রম শুরু করেছিলেন এই নায়িকা। সেখান থেকে ‘লালশাড়ি’ নামে একটি সিনেমাও প্রযোজনা করেছেন তিনি।

এবার অপু বিশ্বাস জানালেন, বছরের শুরুতেই নিজের মালিকানায় একটি পার্লার ও রেস্টুরেন্টের যাত্রা শুরু করেছেন। গত ৮ জানুয়ারি রাজধানীর আফতাব নগর আবাসিক এলাকায় ‘সিগনেচার বাই এবি পার্লার অ্যান্ড বুটিক’ ও ‘এবি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ নামে দুটি প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু করেছেন।

এ প্রসঙ্গে অপু বলেন, ‘মানুষের কাছে আমি একজন নায়িকা, দর্শকের ভালোবাসার একজন অভিনেত্রী। আমি চেয়েছি এর বাইরেও আমার একটা আলাদা পরিচয় গড়ে উঠুক। এখন আমি অভিনয়ের পাশাপাশি সিনেমা প্রযোজনা নিয়ে ব্যস্ত সময় পার করছি। এবার শুরু করলাম নতুন ব্যবসা। আমি চাই ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে। আমার সন্তানের কাছেও আমার সেই পরিচয়টা গর্বের হবে বলে আমার বিশ্বাস।’

নতুন দুটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু করলেও ১২ জানুয়ারি থেকে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এগুলোর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে বলে জানিয়েছেন অপু।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান