ব্যতিক্রমী রায় : মুক্তিযুদ্ধের ইতিহাস জানার শর্তে ঘরে ফিরল ৭০ শিশু

news-image

সুনামগঞ্জ প্রতিনিধি : জাতীয় শিশু দিবস উপলক্ষে সুনামগঞ্জে পৃথক ৫০ মামলায় ‘লঘু অপরাধে’ অভিযুক্ত ৭০ শিশুকে কারাগারে না পাঠিয়ে ৯টি শর্তে সংশোধনের জন্য পরিবারের জিম্মায় দিয়েছেন আদালত।

আজ সোমবার দুপুরে সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ও শিশু আদালতের বিচারক মো. জাকির হোসেন ব্যতিক্রমী এ রায় দেন।

সুনামগঞ্জ শিশু ও মানবপাচার আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট হাসান মাহবুব সাদী এ তথ্য নিশ্চিত করে জানান, এক বছরের প্রবেশনকালীন সময়ে শিশুদের ৯টি শর্ত পালন করতে হবে। শর্ত পালনের বিষয়টি তত্ত্বাবধান করবেন জেলা প্রবেশন কর্মকর্তা মো. শফিউর রহমান।

রায় ঘোষণার পর আদালতের কর্মীরা প্রত্যেক শিশুর হাতে বাংলাদেশের পতাকা, ফুল ও একটি করে ডায়েরি তুলে দেন। এ সময় শিশুদের মা-বাবা ও স্বজন আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, সুনামগঞ্জের ৫০টি পৃথক মামলায় ৭০ শিশুকে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে জড়ানো হয়েছিল। যার কারণে এসব শিশুকে আদালতে নিয়মিত হাজিরা দিতে হতো। ফলে শিশুদের ভবিষ্যত ও শিক্ষাজীবন ব্যাহত হচ্ছিল। তাই ৯টি শর্তে শিশুদের এসব অসুবিধা থেকে মুক্তি দিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিতে সব মামলা নিষ্পত্তি করে দিয়েছেন আদালত।

রায়ে প্রবেশনকালীন সময়ে শিশুদের যেসব শর্ত পালনের কথা আদালত উল্লেখ করছেন সেগুলো হলো, শিশুদের নিয়মিত পড়ালেখার পাশাপাশি প্রতিদিন কিছু ভালো কাজ করা এবং ডায়েরিতে তা লিখে রাখা, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানা, সবার সঙ্গে সদ্ভাব ও ভালো ব্যবহার করা, বাবা-মাসহ গুরুজনদের আদেশ-নির্দেশ মেনে চলা এবং তাদের সেবা-যত্ন ও কাজেকর্মে সাহায্য করা, নিয়মিত ধর্মগ্রন্থ পাঠ এবং ধর্মকর্ম পালন করা, প্রত্যেকে কমপক্ষে ২০টি করে গাছ লাগানো, অসৎ সঙ্গ ত্যাগ করা, মাদক থেকে দূরে থাকা এবং ভবিষ্যতে কোনো অপরাধের সঙ্গে নিজেকে না জড়ানো।

জেলা প্রবেশন কর্মকর্তা সফিউর রহমান বলেন, শিশুরা আদালতের শর্ত ঠিকমতো প্রতিপালন করছে কিনা, তা আমি দেখব। তিন মাস পরপর আদালতে এ বিষয়ে প্রতিবেদন দাখিল করা হবে। প্রবেশনের মেয়াদ শেষ হলে আদালত চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।

একটি মামলার আসামিপক্ষের আইনজীবী রোকেস লেইস বলেন, এ রায়ের ফলে শিশুরা সংশোধনের সুযোগ পাবে এবং স্বাভাবিক জীবনে ফিরতে পারবে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার