বোল্যান্ডের ৭ রানে ৬ উইকেট; অ্যাশেজ সিরিজ অস্ট্রেলিয়ার

news-image

স্পোর্টস ডেস্ক : অ্যাশেজ জয়ের জন্য মেলবোর্ন টেস্ট জিতলেই চলত অস্ট্রেলিয়ার। সেই কাজটা তিন দিনের কম সময়ে করে দেখাল প্যাট কামিন্সের দল। সিরিজের তৃতীয় টেস্টে তারা ইনিংস ও ১৪ রানে হারিয়ে দিয়েছে ইংল্যান্ডকে। আগুনে বোলিংয়ে ৭ রানে ৬ উইকেট নিয়েছেন অভিষিক্ত স্কট বোল্যান্ড। হয়েছেন ম্যাচসেরা। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড গুটিয়ে গেছে মাত্র ৬৮ রানে! বক্সিং ডে টেস্টের স্থায়ীত্ব হলো স্রেফ দুই দিন ও এক ঘণ্টা।

ইংল্যান্ডকে ১৮৫ রানে প্যাকেট করার পর নিজেদের প্রথম ইনিংসে মাত্র ২৬৭ রান করেছিল অস্ট্রেলিয়া। বল হাতে আগুন ঝরিয়েছিলেন জেমস অ্যান্ডারসন। তারপরও স্বাগতিকরা জিতেছে ইনিংস ব্যবধানে। গতকাল ম্যাচের দ্বিতীয় দিন শেষে ইংল্যান্ডের স্কোর ছিল ৪ উইকেটে ৩১ রান। টপ অর্ডারের টানা ব্যর্থতার মাঝে আশার আলো হয়ে উইকেটে ছিলেন অধিনায়ক জো রুট এবং অল-রাউন্ডার বেন স্টোকস। সেই রুটও আজ কিছুই করতে পারেননি। বোল্যান্ডের বলে আউট হয়েছেন সর্বোচ্চ ২৮ রান করে। ফর্মহীনতায় ভূগতে থাকা বেন স্টোকসকে (১১) বোল্ড করে আজ সকালে শিকার ধরতে শুরু করেন মিচেল স্টার্ক।

এই পেসার ১০ ওভারে ৩ মেডেনসহ ২৯ রানে নিয়েছেন ৩ উইকেট। পরের গল্পটা কেবলই অভিষিক্ত বোল্যান্ডের। একের পর এক উইকেট তুলে নিয়ে তৃতীয় দিন সকালের মাত্র ১ ঘণ্টায় তিনি ইংলিশদের গুটিয়ে দেন। শেষ পাঁচ উইকেটের পতন হয়েছে মাত্র ৮ রানের ব্যবধানে। বোল্যান্ডের উইকেট উৎসবের মাঝে ক্যামেরন গ্রিন ১টি উইকেট নিতে পেরেছেন। ইংল্যান্ডের ৯ ব্যাটার দুই অংক ছুঁতে পারেননি! দ্বিতীয় সর্বোচ্চ ১১ রান করেছেন স্টোকস। অভিষিক্ত বোল্যান্ডের বোলিং ফিগার ৪-১-৭-৬! একেই বলে স্বপ্নের অভিষেক।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার