বোলিংয়ে স্বস্তি : আফগানিস্তান ৩ উইকেটে ৩৫ রান

news-image

গতকালের রানের সঙ্গে মাত্র ২০ রান যোগ করতেই আজ শেষ পাঁচ ব্যাটারকে হারায় বাংলাদেশ। বড় রানের স্বপ্ন ব্যাটাররা ধূলিসাৎ করলেও আশার পালে হাওয়া দিয়েছেন স্বাগতিক বোলাররা। ১১ ওভারের মধ্যেই আফগানিস্তানের তিন টপ অর্ডার ব্যাটারকে ফিরিয়ে স্বস্তি নিয়েই লাঞ্চ বিরতিতে গেছে বাংলাদেশ।

১০ ওভার ৪ বল খেলে ৩ উইকেট হারিয়ে ৩৫ রান তুলেছে আফগানিস্তান। ২ রান নিয়ে উইকেটে আছেন হাশমতউল্লাহ শাহিদি। এখনও ৭ উইকেট হাতে নিয়ে প্রথম ইনিংসে ৩৪৭ রানে পিছিয়ে আছে সফরকারীরা।

আফগানিস্তানের ইনিংসের ২য় ওভারের শেষ বলেই উইকেটের দেখা পেতে পারতো বাংলাদেশ। তবে লিটনের ভুলে তা হয়নি। শরিফুল লেন্থ বল ইব্রাহিম জাদরানের ব্যাটের কানা ছুঁয়ে প্রথম স্লিপের দিকে যাচ্ছিল, সেখানে গ্লাভস হাতে লিটন ডানদিকে ঝাঁপিয়ে পড়ে বলের নাগাল পাননি, আর প্রথম স্লিপে দাঁড়িয়ে থাকা শান্তকে চেষ্টা করারও সুযোগ দেননি। ফলে অপেক্ষা বাড়ে বাংলাদেশের।

তবে সেটা খুব বেশি দীর্ঘায়িত হতে দেননি শরিফুল। এই বাঁহাতি পেসারের করা ইনিংসের ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলটি অফ স্টাম্পের ওপর ফুল লেন্থে ছিল, সেখানে ডিফেন্স করতে গিয়ে উইকেটের পেছনে লিটনের হাতে ধরা পড়েন ইব্রাহিম। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ১৭ বলে ৬ রান।

ইব্রাহিমের বিদায়ের পর আর বেশিক্ষণ টিকতে পারলেন না আরেক ওপেনার আব্দুল মালিক। এবাদতের করা ইনিংসের ৭তম ওভারের ৫ম বলটি অফ স্টাম্পের বাইরে শর্ট লেন্থে ছিল, সঙ্গে খানিকটা বাড়তি বাউন্স ছিল তাতেই পরাস্ত এই ওপেনার। ১৭ রান করা এই ব্যাটার তৃতীয় স্লিপে জাকির হাসানের তালুবন্দী হয়ে সাজঘরে ফেরেন।

নতুন বল হাতে ভয়ঙ্কর হয়ে ওঠা এবাদত ১২তম আরও একবার আঘাত হানেন আফগান শিবিরে। চতুর্থ বলটি শর্ট লেন্থে করেছিলেন সেখানে বলের লাইন-লেন্থ কিছুই বিচার করতে পারেননি রহমত শাহ। চোখ বুঝে পুল করতে গিয়ে ভুল করেন এই ব্যাটার। বল তার ব্যাটের কানা ছুঁয়ে উপরে ওঠে গেলে মিডউইকেটে সহজ ক্যাচ নেন তাসকিন।

এদিকে স্বাগতিকরা ৮৬ ওভার ব্যাটিং করে প্রথম ইনিংসে ৩৮২ রানে তুলতে পেরেছে। প্রথমদিন ৭৯ ওভারে ৩৬২ রান করেছিল লিটনের দল। দ্বিতীয় দিন মাত্র সাত ওভার ব্যাটিং করে মাত্র ২০ রান যোগ করে পাঁচ উইকেট হারিয়ে অলআউট হয়েছে তারা।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার