বোরকা পরে বেড়াচ্ছেন পরীমনি!

news-image

বিনোদন প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অষ্টগ্রামের এখন মচ্ছব বসে প্রায়। যেখানেই নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম যান সেখানেই হাজির মানুষ। কারণটা সেলিমের নতুন ছবি ‌‘গুনিন’ ও এর নায়িকা পরীমনি।

অষ্টগ্রামের বেশ কয়েকটি স্থানে চলছে চলচ্চিত্রটির শুটিং। জনপ্রিয় এ নায়িকার সঙ্গে একটু ছবি তুলতে ভক্তদের দৌড়ঝাঁপের শেষ নেই। সুযোগের আশায় সব সময় মোবাইল তাকও করে রাখেন তারা।

আর গ্রামের এই নতুন পাপারাজ্জিদের এড়াতে এবার ভিন্ন পথ বেছে নিয়েছেন পরীমনি। শুটিংস্পটে আসতে ও যেতে পরছেন বোরকা।

বিষয়টি নিয়ে গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘অষ্টগ্রামে পাশাপাশি কয়েকটি স্পটে আমাদের শুটিং চলছে। পরী যখন রাস্তায় দিয়ে এক স্পট থেকে আরে স্পটে যায়, তখনও ভক্তরা মোবাইল তাক করে রাখেন। এ কারণে স্পটে আসা যাওয়ার পথে তিনি বোরকা ব্যবহার করছেন।’

‘গুনিন’ ছবিটির শুটিং নিয়ে প্রথম থেকেই স্থানীয় দর্শকদের আগ্রহের কমতি নেই। গত ১০ অক্টোবর শুটিং শুরুর আগেই স্পটের পাশে ব্যবসায়ীরা দোকান বিছিয়ে বসেছিল। পরে স্থানীয় পুলিশের সহযোগিতায় সেগুলো সরিয়েছেন সেলিম।

এই নির্মাতা জানান, সেখানে আরও ১০ দিন কাজ করবেন তারা। অষ্টগ্রামেই শেষ হবে ছবিটির শুটিং।

সিনেমাটিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র রাবেয়া হিসেবে অভিনয় করছেন পরীমণি। এতে তার সহশিল্পী শরিফুল রাজ। তারা ছাড়াও আছেন ইরেশ যাকের, মোস্তফা মনোয়ার, আজাদ আবুল কালামসহ অনেকে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান