বোবা-য় ধরা থেকে রেহাই পেতে…

news-image

অনলাইন ডেস্ক: ঘুমিয়ে থাকার সময় আপনার কি প্রায়ই শত্রুর উপস্থিতি অনুভূত হয়? বুকে চাপ লাগা বা শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে আসতে চায়? আপনি ঘুম থেকে আতংকে জেগে ওঠেন? উত্তর যদি হ্যাঁ হয়, তবে, জেনে নিন-এর নাম স্লিপ প্যারালাইসিস, বাংলায় যাকে বলা হয় বোবা-য় ধরা।

বোবায় ধরা কী?
আমাদের মন দু’ধরনের অবস্থায় বিরাজ করে-চেতন ও অবচেতন। আর অবচেতন মনের বিরূপ একটি ঘটনা স্লিপ প্যারালাইসিস বা বোবায় ধরা। শরীরের পেশী সম্পূর্ণ দুর্বল হয়ে গেলে মানুষ ঘুমের মধ্যে অসাড় হয়ে পড়ে, হার্টবিট কমে যায়, বুকে চাপ অনুভূত হয়। জাগ্রত অবস্থায়ও এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

তবে, যতই বোবায় ধরুক না কেন কিছু নিয়ম মেনে চললে এই বিদঘুটে অবস্থা থেকে রেহাই পেতে পারেন। যা কিছু করনীয়–

সঠিক সময় খাবার গ্রহণ :
ঘুমাতে যাওয়ার অন্তত দুই ঘণ্টা পূর্বে খাবার গ্রহণ করতে হবে আপনাকে। এ নিয়ম ব্যাহত হলে শারীরবৃত্তীয় সমস্যা হতে পারে যার বিরূপ প্রভাব পড়বে মনের ওপর। এর ফলে স্লিপ প্যারালাইসিস বা বোবা-য় ধরা-এ আক্রান্ত হতে পারেন আপনি।

ঘুমের অনিয়ম পরিহার :
ঘুমের অনিয়ম হলে কিংবা নিয়মিত ঘুমানোর অভ্যাস না থাকলে স্লিপ প্যারালাইসিস-র সম্ভাবনা বৃদ্ধি পায়। বেড়ে যায়। তাই, অনিদ্রা পরিহার করতে হবে। চিত কিংবা উপুড় হয়ে না শুয়ে কাত হয়ে শোওয়া উত্তম।

মানসিক চাপ বর্জন :
মানসিক চাপজনিত কারণে এই সমস্যা হতে পারে। তাই, অবশ্যই দুশ্চিন্তা পরিহার করতে হবে। এর ফলে, শুধু স্লিপ প্যারালাইসিস নয় আরো অনেক জটিল সমস্যা থেকে রেহাই পাবেন আপনি।

স্লিপিং পিল পরিহার :
স্লিপিং পিল বা ঘুমের ওষুধ বোবায় ধরা’র অন্যতম কারণ। তাই স্লিপিং পিল পরিহার করতে হবে। আর ঘন-ঘন বোবায় ধরা’য় আক্রান্ত হলে ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না যেন। সূত্র: লাইভ সায়েন্স

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার