বৈশ্বিক বিনিয়োগ ৪২ শতাংশ কমেছে

news-image

অনলাইন ডেস্ক : মহামারির প্রভাবে ২০২০ সালে বৈশ্বিক প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) ৪২ শতাংশ হ্রাস পেয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়নবিষয়ক সংস্থা আঙ্কটাড।

৯০-এর দশকের পর এই প্রথম বৈশ্বিক এফডিআই এতটা হ্রাস পেল। ২০০৭-০৮ সালের বৈশ্বিক আর্থিক সংকটের পর যে এফডিআই প্রবাহ দেখা গেছে, ১৯৯০-এর দশকে তা ছিল অন্তত ৩০ শতাংশ কম। ২০১৯ সালে বৈশ্বিক এফডিআই ছিল দেড় লাখ কোটি ডলার। ২০২০ সালে তা ৮৫ হাজার কোটি ডলারে নেমে এসেছে।

আঙ্কটাডের বিনিয়োগ বিভাগের পরিচালক জেমস ঝান বলেছেন, বিনিয়োগের ওপর মহামারির প্রভাব দীর্ঘায়িত হবে। নতুন খাতে বিনিয়োগের ব্যাপারে বিনিয়োগকারীরা সতর্ক থাকবেন।

আঞ্চলিক পরিসংখ্যানে দেখা গেছে, উত্তর আমেরিকায় এফডিআই প্রবাহ হ্রাস পেয়েছে ৪৬ শতাংশ। আন্তর্দেশীয় একীভূতকরণ এবং অধিগ্রহণের হার কমেছে ৫৩ শতাংশ। গ্রিনফিল্ড বিনিয়োগের পরিমাণ কমেছে ২৯ শতাংশ এবং প্রকল্প অর্থায়নের পরিমাণ কমেছে ২ শতাংশ।

পরিসংখ্যানে দেখা যায়, উন্নত দেশগুলোর তুলনায় উন্নয়নশীল দেশগুলোয় গত বছর এফডিআই প্রবাহ বেশি ছিল। বস্তুত, এখন বৈশ্বিক জিডিপির ৭০ শতাংশই যাচ্ছে উন্নয়নশীল দেশগুলোয়। উন্নত দেশগুলোয় যেখানে বিনিয়োগ কমেছে ৪৬ শতাংশ, সেখানে উন্নয়নশীল দেশগুলোয় কমেছে ১২ শতাংশ। এর মধ্যে ২০২০ সালে চীনে এফডিআই বেড়েছে ৪ শতাংশ এবং ভারতে ১৩ শতাংশ।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী