বৈশাখেই যখন তখন আষাঢ়ের বৃষ্টি !

news-image

তৌহিদুর রহমান নিটল: বাংলা পঞ্জিকার প্রথম মাস বৈশাখ। আজ বৈশাখ মাসের ৯ দিন। কিন্তু এক সময়ের খরতাপে পোড়া বৈশাখ মাস এখন আর নেই। কেননা, বৈশাখের এমন দিনে আষাঢ়ে বৃষ্টি থাকে হরহামেশাই। থাকে মেঘাচ্ছন্ন আকাশ। এ যেন বর্ষাকালের মতো! কখনো টানা বৃষ্টি, কখনো থেমে থেমে। অথচ বর্ষার এই রুপ কেবল আষাঢ়েই দেখা যেত। আর আবহাওয়া পরিবর্তনের ফলে এই রুপ দেখা যায় বৈশাখও।

কয়েক বছর আগেও বৈশাখের খরতাপে হাঁপিয়ে উঠেছে দেশের নানাপ্রান্তের মানুষ। বিশেষ করে মাঠে ঘাটে কর্মজীবী মানুষের কাছে বৈশাখের রোদ মানে আগুন হাওয়ার মতোই ছিলো। কাঠফাটা প্রচন্ড রোদ আর গরমে হাঁসফাঁস অবস্থা ছিলো খেটে খাওয়া মানুষের মধ্যে। উত্তাপকে কাজে লাগিয়ে রাস্তা ঘাটে বিভিন্ন পানীয় বিক্রির থাকতো মহাউৎসবও।
গত বছরও বৈশাখের এমন দিনগুলোতে মানুষগুলো প্রচন্ড রোদ আর গরমে বেশ অস্বস্তিতেই ছিলো। এক বছরে তার ভয়াভহ পরিবর্তনও বটে। আবহাওয়ার পরিবর্তনের ফলেই এমন অবস্থা।
এই বৈশাখে ইতোমধ্যেই একাধিক দিন বৃষ্টি হয়েছে। কখনো রাতে, কখনো দিনে। দেশের কোথাও কোথাও হয়েছে কালবৈশাখী ঝড়ও। আজ শনিবার (২২ এপ্রিল) সকালে থেকে প্রচন্ড বৃষ্টি শুরু হয়। সারাদিনই ছিল আকাশ মেঘলা। আবার বিকেলে থেকে এখন সন্ধ্যা গড়িয়ে রাতে হচ্ছে বৃষ্টি। ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্নস্থানের বৃষ্টির কারণে মানুষের ভোগান্তিও দেখা গেছে। প্রচন্ড বৃষ্টিতে মানুষগুলি যে যেখানে পেরেছে ছাউনির নিচে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।এছাড়া জেলা শহরের রাস্তাগুলোতে পানি জমে যাতায়ত মানুষগুলো পড়েছে চরম ভোগান্তিতে। এছাড়া বিপণি বিতানগুলো সারাদিন বৃষ্টির কারণে হয়ে পড়েছে ক্রেতা শূন্য। কাচাঁ  মাল বিক্রেতারা সারাদিন তাদের ক্রেতা শূন্যতার কারণে বিপাকে পড়েছে। সব মিলেয়ে  ” আষাঢের বৃষ্টি বৈশাখে ” মানুষ ফেলেছে চরম দূর্ভোগে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার