বেলজিয়ামে মাঙ্কিপক্সের জন্য ১৪ দিনের কোয়ারেন্টিন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের ১৫ দেশে ছড়িয়ে পড়েছে মাঙ্কিপক্স ভাইরাস। রোববার ‘মাঙ্কিপক্স’ সংক্রমণ মোকাবিলায় প্রথম দেশ হিসেবে বেলজিয়াম ২১ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন বিধি জারি করেছে।

দেশটির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, যারা এই ভাইরাসে সংক্রমিত হবে, তাদের ১৪দিনের জন্য কোয়ারেন্টিনে অবশ্যই থাকতে হবে।

বেলজিয়ামে এ পর্যন্ত চারজনের শরীরে ‘মাঙ্কিপক্স’ সংক্রমণের তথ্য নিশ্চিত করা হয়েছে। আক্রান্তদের প্রত্যেকেই ইউরোপের এই দেশটির বন্দরনগরী অ্যান্টওয়ার্পে আয়োজিত এক উৎসবের সঙ্গে যুক্ত বলে জানা গেছে। অর্থাৎ আক্রান্ত চারজনই ওই উৎসবে অংশ নিয়েছিলেন।

আর তাই সেই উৎসব থেকেই বেলজিয়ামে এই ভাইরাস ছড়িয়ে পড়ছে বলে সন্দেহ করা হচ্ছে। আক্রান্তদের প্রত্যেককেই হাসপাতালে ভর্তি করা হয়েছে, চিকিৎসা চলছে।

এদিকে দেশে কোয়ারেন্টিনের নিয়ম জারি করা হলেও বেলজিয়ান ইনস্টিটিউট অব ট্রপিক্যাল মেডিসিন বলেছে, তাদের দেশে মাঙ্কিপক্সের বৃহত্তর প্রাদুর্ভাবের ঝুঁকি কম।

ভাইরাস বিশেষজ্ঞরা জানিয়েছেন, ‘মাঙ্কিপক্স’ সংক্রমণের ক্ষেত্রে এমনিতে আইসোলেশনের প্রয়োজন হয় না। তবে কোভিড সংক্রমণের পর এখন অনেকেরই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে। তাই সতর্ক থাকা উচিত।

‘মাঙ্কিপক্স’ মূলত গুটিবসন্ত বা চিকেনপক্স গোত্রেরই রোগ। তবে এটি গুটিবসন্তের থেকে কম মারাত্মক, মৃত্যুর হার ৪ শতাংশেরও নিচে। বেশিরভাগ রোগীই কয়েক সপ্তাহের মধ্যে চিকিৎসা ছাড়াই সুস্থ হয়ে ওঠে। তবে এর আগে কখনও আফ্রিকার বাইরে মহামারি আকারে এই রোগ ছড়াতে দেখা যায়নি।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার