বেতন বাড়ছে জুলাই থেকে

news-image

প্রযুক্তি ডেস্ক : আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন-স্কেল কার্যকর হবে বলে বাজেট বক্তৃতায় ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ ক্ষেত্রে গৃহীত পদক্ষেপগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন হবে বলে তিনি জানান।

তিনি বলেন, ‘নতুন বেতন কাঠোমো সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় নির্বাহে স্বস্তি এনে দেবে। অতিরিক্ত অর্থ সঞ্চালনে আর একটি অবদান হবে অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধির, যা অর্থনীতির সার্বিক প্রবৃদ্ধির হারে ইতিবাচক প্রভাব বিস্তার করবে।’

এদিকে ২০১৫-১৬ অর্থ বছরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জন্য ১ হাজার ৪৯৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

প্রসঙ্গত, সর্বোচ্চ ৮০ হাজার আর সর্বনিম্ন ৮ হাজার ২০০ টাকা নির্ধারণ করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামোর সুপারিশ চূড়ান্ত করে বেতন ও চাকরি কমিশন। পরে সর্বোচ্চ বেতন ৭৫ হাজার টাকা এবং সর্বনিম্ন ৮ হাজার ২৫০ টাকা নির্ধারণের সুপারিশ করে সচিব কমিটি।

বর্তমানে প্রায় ১৪ লাখ সরকারি চাকরিজীবী রয়েছেন। এদের সর্বোচ্চ বেতন ৪৫ হাজার টাকা। আর সর্বনিম্ন ৪ হাজার ১শ টাকা। আর এ কাঠামোতে রয়েছে ২০টি গ্রেড। ‘জাতীয় বেতন স্কেল-২০০৯’-এ সর্বোচ্চ ৭৪ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধি করা হয়েছিল। এ মুহূর্তে সরকারি চাকরিজীবীরা ২০ শতাংশ মহার্ঘ্য ভাতা পাচ্ছেন, যা ২০১৩ সালের ১ জুলাই থেকে কার্যকর করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার