বেঙ্গালুরুর সর্বনাশ করে মুম্বাইয়ের মুখে হাসি

news-image

ক্রীড়া ডেস্ক : আগের ম্যাচে পেয়েছিলেন সেঞ্চুরির দেখা; বাঁচা-মরার এই ম্যাচেও করলেন বাজিমাত। পরপর দুই ম্যাচে সেঞ্চুরি করেও রয়্যাল চ্যালেঞ্চার্স ব্যাঙ্গালোরোকে প্লে-অফে নিতে পারেননি বিরাট কোহলি। শুভমান গিলের সেঞ্চুরির পাশাপাশি বিজয় শঙ্করের ফিফটিতে জয় নিয়ে মাঠ ছাড়ে গুজরাট টাইটান্স।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গ্রুপপর্বের শেষ ম্যাচে গুজরাট টাইটান্স জয় পায় ৬ উইকেটে। এই জয়ে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই রয়েছে আগেই প্লে-অফ নিশ্চিত করা দলটি। অপরদিকে কপাল পুড়লো ব্যাঙ্গালোরোর। জিতলেই চারে থেকে প্লে-অফ নিশ্চিত হতো তাদের। এই পর্ব নিশ্চিত করা বাকি তিন দল চেন্নাই সুপার কিংস, লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ও মুম্বাই ইন্ডিয়ান্স।

টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৭ রান সংগ্রহ করে ব্যাঙ্গালোরো। জবাব দিতে নেমে ৫ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে গুজরাট টাইটান্স।

বিরাট কোহলি ও ফাফ ডু প্লেসির ব্যাটে ভালো শুরু পায় ব্যাঙ্গালোরো। দুইজনে গড়েন ৪৩ বলে ৬৭ রানের জুটি। অষ্টম ওভারে ডু প্লেসিকে ২৮ রানে ফিরিয়ে এই জুটি ভাঙেন নুর আহমাদ। এরপর ১১ রান করে ম্যাক্সওয়েল ও ১ রান করে বিদায় নেন মহিপাল লমরর। পরে কোহলিকে সঙ্গ দেন মাইকেল ব্রেসওয়েল। একপ্রান্তে লড়তে থাকা কোহলি ফিফটির দেখা পান ৩৫ বলে।

ব্রেসওয়েলের সঙ্গে ২৯ বলে ৪৭ রানের জুটি গড়েন ব্যাঙ্গালোরো অধিনায়ক। ২৬ রান করা ব্রেসওয়েল শিকার হন মোহাম্মেদ শামির। এরপর দিনেশ কার্তিক এসে ডাক মেরে বিদায় নেন। শেষদিকে ঝড়ো ব্যাটিংয়ে সেঞ্চুরির দেখা পান কোহলি। অনুজ রাওয়াতের সঙ্গে ৩৪ বলে ৬৪ রানের জুটি গড়ে দলকে এনে দেন বড় সংগ্রহ। ৬১ বলে ১৩ চার ও এক ছক্কায় ১০১ রান করে অপরাজিত থাকেন তিনি। রাওয়াত করেন অপরাজিত ২৩ রান।

রান তাড়ায় ব্যাট করতে নেমে শুরুতেই বিদায় নেন হৃদ্ধিমান সাহা। ১২ রানে তার বিদায়ের পর দলের হাল ধরেন শুভমান ও বিজয়। দুইজনে গড়েন ৭১ বলে ১২৩ রানের জুটি। ২৯ বলে ফিফটির দেখা পান শুভমান। বিজয়ের লাগে ৩৪ বল। তবে আর ৩ রান যোগ করতেই উইকেট হারান তিনি। এরপর দাসুন শানাকা ০ ও ডেভিড মিলার বিদায় নেন ৬ রানে।

একপ্রান্তে লড়তে থাকা শুভমান শতক হাঁকান ৫২ বলে। ৫ চার ও ৮ ছক্কায় তিনি অপরাজিত থাকেন ১০৪ রানে। রাহুল তেওয়াতিয়া করেন অপরাজিত ৪ রান।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার