বেগুন-লেবুর দাম অর্ধেকে নামলো

news-image

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরে কমতে শুরু করেছে সবজির দাম। গত দুই-তিন দিন কাঁচা পণ্যের আকাশ ছোঁয়া দাম থাকলেও আজ কয়েকটি কাঁচা পণ্যের দাম প্রায় অর্ধেকে নেমে এসেছে। কমেছে বেগুন, শসা ও টমেটোর দাম।

সোমবার (২৭ মার্চ) সকালে শরীয়তপুরের আংগারিয়া বাজার ঘুরে দেখা যায়, বেগুন পাইকারি বিক্রি হচ্ছে ৫০-৫৫ টাকা কেজি দরে। যা খুচরায় ৬০-৭০ টাকা নিচ্ছেন বিক্রেতারা। তবে রমজানের প্রথম তিন দিন বেগুনের খুচরা মূল্য ছিল ১২০ টাকা।

এছাড়া লেবুর হালি পাইকারি বিক্রি হচ্ছে ২৫-৩০ টাকা। খুচরা দাম ৩৫-৪০ টাকা। এর আগে লেবুর হালি ছিল ৬০-৭০ টাকা। প্রতি কেজি কাঁচামরিচ পাইকারি বিক্রি হচ্ছে ৬০ টাকা। তিন দিনের ব্যবধানে ১০ টাকা কমে খুচরা বিক্রি হচ্ছে ৮০ টাকা। শসা খুচরা ৫০-৫৫ টাকা, টমেটো ৫ টাকা কমে ২০, ঢ্যাঁড়স ৬০-৭০, করলা ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে পটোলের দাম কেজিতে ১০ টাকা বেড়ে ৬০ টাকা হয়েছে।

আংগারিয়া বাজারের সবজি বিক্রেতা মেরাজ খান বলেন, ‘সরবারহ বেশি এবং রোজার প্রথম তিনদিনের তুলনায় চাহিদা কমে গেছে। ফলে সবজির দাম কমেছে। বেগুনের দাম তো অর্ধেকে নেমে গেছে।’

বাজার করতে আসা নাঈম ব্যাপারী বলেন, ‘বাজার করতে ডর লাগে। কোনটার দাম যে কখন বেড়ে যায় তার কোনো ঠিক নাই। গত দু-তিন দিনের তুলনায় আজ দাম কম। এরপরও এ দাম আমাদের মতো সাধারণ মানুষের জন্য বেশি হয়ে যাচ্ছে।’

এ বিষয়ে শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র জাগো নিউজকে বলেন, ‘জেলা প্রশাসকের নির্দেশে উপজেলার বিভিন্ন বাজার মনিটরিং করছি। ন্যায্য দামে যাতে ব্যবসায়ীরা পণ্য বিক্রি করে সে বিষয়ে তাদের নির্দেশনা দেওয়া হচ্ছে। ফলে বাজার স্বাভাবিক আছে।’

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার