বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বাড়ি পৌঁছানোর কার্যক্রম শুরু

news-image

রংপুর ব্যুরো : করোনার বিস্তার রোধে সরকারঘোষিত কঠোর বিধিনিষেধে অবস্থানরত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাড়ি পৌঁছানোর কার্যক্রম শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহনে করে শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন বিভাগীয় শহরের উদ্দেশে ৮টি বাস ছেড়ে গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের সহকারী পরিচালক এহতেরামুল হক। তিনি জানান, ক্যাম্পাস থেকে কুষ্টিয়ার উদ্দেশে সকাল ৭টায়, বগুড়ার উদ্দেশে সকাল ৯টায় একটি করে বাস এবং রাজশাহীর উদ্দেশে সকাল ৮টায় দুটি বাস ছেড়ে যায়। গাড়ি ছাড়ার নির্ধারিত সময়ের পূর্বে নিবন্ধিত শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ও মাস্ক পরিধানসহ প্রয়োজনীয় সুরক্ষাবিধি নিশ্চিত করা হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী ও ছাত্র উপদেষ্টা ড. নুর আলম সিদ্দিকসহ দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। একই দিন বিকেলে ময়মনসিংহ, চট্টগ্রাম, জামালপুর ও বরিশাল-খুলনা রুটে একটি করে মোট ৪টি বাস ছেড়ে যায়। শুক্রবার (১৬ জুলাই) নওগাঁ ও সিরাজগঞ্জ রুটে আরও ২টি বাস এবং ১৭ জুলাই নাটোর ও হবিগঞ্জ রুটের উদ্দেশে শিক্ষার্থীদের নিয়ে রওনা হবে বাস।

এদিকে রংপুর বিভাগের শিক্ষার্থীদের নিয়ে ১৮ ও ১৯ জুলাই ক্যাম্পাস থেকে কয়েকটি রুটে বাস ছেড়ে যাবে। রুট বিন্যাসসহ বিস্তারিত তথ্য যথা সময়ে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে এবং জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের অফিসিয়াল ফেসবুক পেইজের মাধ্যমে জানানো হবে।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী