‘বেঁচে আছেন, শুকরিয়া করে চলে যান’ বলা সেই ওসি প্রত্যাহার

news-image

নিজস্ব প্রতিবেদক : নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদারকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। ভুক্তভোগীর লিখিত অভিযোগ গ্রহণ না করে উল্টো ‘বিরূপ’ মন্তব্য করায় গতকাল শুক্রবার রাতে তাকে প্রত্যাহার করে নরসিংদী জেলা পুলিশ লাইনসে যুক্ত করা হয়। তার বিররীতে নরসিংদী মডেল থানার নতুন ওসি হিসেবে যোগ দিয়েছেন আবুল কাশেম ভূঁইয়া।

অতিরিক্ত পুলিশ সুপার (নরসিংদী সদর সার্কেল) ফারিয়া আফরোজ বলেন, ‘আমি শুনেছি, প্রশাসনিক কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে শুক্রবার রাতেই নরসিংদী মডেল থানার ওসির দায়িত্ব থেকে মো. ফিরোজ তালুকদারকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল রাতেই নতুন ওসি আবুল কাশেম ভূঁইয়াকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, গত ১০ সেপ্টেম্বর রাতে বাসের টিকিট না পেয়ে ভৈরব থেকে প্রাইভেটকারে ঢাকায় আসছিলেন একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা আল-মামুন। সেসময় যাত্রী ছদ্মবেশে থাকা ৪ ছিনতাইকারীর কবলে পড়েন তিনি। গাড়িটি নরসিংদীতে আসার পর তার হাত-পা ও চোখ বেঁধে, গলায় ছুরি ধরে পকেটে থাকা মোবাইল ও মানিব্যাগ কেড়ে নেয় ছিনতাইকারীরা।

পরে হত্যার হুমকি দিয়ে মানিব্যাগে থাকা ব্যাংকের কার্ডের পিন নম্বর জেনে নরসিংদীর ভেলানগর ডাচ-বাংলা ব্যাংকের বুথ থেকে ১ লাখ ৯১ হাজার টাকা তুলে নেয় ছিনতাইকারীরা। একপর্যায়ে ২০০ টাকা পকেটে দিয়ে আল-মামুনকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর বাবুরহাট এলাকার একটি হোটেলের সামনে হাত-পা বাঁধা অবস্থায় ফেলে পালিয়ে যায়।

পরে জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল পেয়ে নরসিংদী মডেল ও মাধবদী থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান। ২ থানার পুলিশ সদস্যরা কথা বলে তাকে মাধবদী থানায় নিয়ে যান। কিন্তু থানায় কোনো অভিযোগ না নিয়ে তাকে ঢাকার একটি বাসে তুলে দেওয়া হয়।

ঘটনার ৪ দিন পর এ বিষয়ে একটি লিখিত অভিযোগ নিয়ে আবার নরসিংদীতে যান আল-মামুন। মামুন জানান, তার লিখিত অভিযোগ দেখে নরসিংদী মডেল থানার ওসি বলেছিলেন, ‘আপনি ব্যাংকে চাকরি করেন, এই ভুল কেমনে করলেন? বেঁচে আছেন, শুকরিয়া করে চলে যান।’

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান