বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে

news-image

নিজস্ব প্রতিবেদক : লঘুচাপের প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আজ বুধবার সকাল থেকেই মুষলধারে বৃষ্টি হচ্ছে, যা আগামীকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের প্রভাবে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, গতকাল মঙ্গলবার রাজধানী ঢাকায় দিনভর থেমে থেমে বৃষ্টি হয়েছে।এদিন সকাল ছয়টা থেকে বুধবার সকাল ছয়টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে সেটিকে ভারী বৃষ্টিপাত বলা হয়।

রাজধানীর বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে জানা গেছে, রাতভর বৃষ্টি হওয়ায় সড়কের কোথাও কোথাও পানি জমে আছে। এতে ভোগান্তিতে পড়েন অফিসগামী লোকজন ও শিক্ষার্থীরা। এ ছাড়া বিপাকে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ।

অনেকে বৃষ্টি মাথায় নিয়েই ছুটেছেন অফিসে। কেউ ছাতা মাথায় আবার কেউ পলিথিন মুড়িয়ে গন্তব্যে যাচ্ছেন। বৃষ্টি থাকায় কোথাও কোথাও দেখা দিয়েছে যানবাহন সংকট। একই সঙ্গে রিকশা বা অটোরিকশাচালকরা অতিরিক্ত ভাড়া নিচ্ছেন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান