বৃষ্টি বিকেলে পটেটো পিনহুইল সমুচা

news-image

বৃষ্টি ভালো লাগে না এরকম মানুষের খোঁজ পাওয়া হয়ত সহজ হবে না। কারণ বেশিরভাগ মানুষই বৃষ্টি উপভোগ করেন। এমনকি বৃষ্টির দিনে খাবারের মেন্যুও সেট করেন অন্যদিনের চেয়ে আলাদাভাবে। বৃষ্টির দিনে বিকালের নাস্তায়ও থাকে ভিন্নতা। বৃষ্টির দিনে বিকালের নাস্তায় ভাঁজা খাবারটাই বেশি খাওয়া হয়। তাই আজকের বাদলা দিনেও বিকালের নাস্তায় পরিবারের সকলকে খুশি করতে তৈরি করে ফেলুন গরম গরম মচমচে পটেটো পিনহুইল সমুচা। চলুন জেনে নেওয়া যাক রেসিপিটি।

পুর তৈরির উপকরণ:

আলু বড় দুই পিস সিদ্ধ করে কুঁচি করে নেয়া, মটরশুটি আধা কাপ, পেঁয়াজ কুঁচি এক কাপ, আস্ত জিরা আধা চা চামচ, জিরা, গরম মসলা, শুকনা মরিচ ও চাট মশলা গুঁড়া আধা চা চামচ, লবণ, ধনেপাতা ও কাঁচা মরিচ কুঁচি স্বাদমতো।

প্রণালি:

প্যানে দুই টেবিল চামচ তেল দিয়ে আস্ত জিরা, পেঁয়াজ ও কাঁচা মরিচ কুঁচি দিন। পেঁয়াজ নরম হলে আলু ও মটরশুটি দিয়ে সব গুঁড়া মশলা ও লবণ দিন। ভালো করে মিশিয়ে মাঝারি আঁচে ঢেকে পাঁচ মিনিটের মত রান্না করুন। এখন ধনেপাতা কুঁচি দিয়ে মিশিয়ে চুলা বন্ধ করুন।

সমুচা তৈরির উপকরণ: ময়দা দুই কাপ, তেল বা ঘি দুই টেবিল চামচ, লবণ সিকি চা চামচ।

প্রণালি: একটি বাটিতে ময়দা ও লবণ নিন। ময়দাতে ঘি বা তেল দিয়ে হাতে ভালো করে মেখে ঝরঝরা করে নিন। এরপর প্রয়োজন মতো ঠান্ডা পানি দিয়ে ময়দা মেখে পরোটা বেলার মতো ডো তৈরি করুন।

খেয়াল রাখুন, খামির পরোটার মত বেশি নরম হবেনা, কিছুটা শক্ত হবে। এরপর ২০ মিনিট ঢেকে রেখে দিন। এবার খামির দুই ভাগ করুন। বড় চারকোণা রুটি বেলে তার মাঝে পুর ছরিয়ে দিয়ে পুরসহ রুটি রোল করে নিন। তারপর অল্প পানি দিয়ে পাশ আটকিয়ে নিন। এখন ছুরি দিয়ে রোল করা রুটি ১ ইঞ্চি করে কেটে নিন। কাটার সময় চাপ না দিয়ে একপাশে ধরে কাটুন। তবেই আকার ঠিক থাকবে ও দেখতে সুন্দর লাগবে। তারপর পিনহুউলস গুলো হাত দিয়ে হালকা চাপ দিন।

একটি বাটিতে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার বা ময়দা নিন। এক কাপ পানি দিয়ে কর্নফ্লাওয়ার গুলে নিন, পাতলা হবে বেশ। কড়াইতে দুই কাপ তেল গরম করুন। এবার পিনহুউলসগুলো কর্নফ্লাওয়ার পানিতে ডুবিয়ে গরম তেলে ছাড়ুন। বাদামি করে ভেজে তুলুন। এবার গরম গরম সস বা চাটনির সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু পটেটো পিনহুইল সমুচা।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার