বৃষ্টি আরও কমতে পারে

news-image

নিজস্ব প্রতিবেদক : লঘুচাপের প্রভাব কেটে গেছে। মৌসুমি বায়ুও বাংলাদেশের ওপর কম সক্রিয়। তাই গত কয়েকদিন ধরে চলা বৃষ্টির প্রবণতা কমে গেছে। আগামী দিনগুলোতে বৃষ্টি আরও কমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

গত ২৪ ঘণ্টায় রাজশাহী, খুলনা ও ময়মনসিংহে সামান্য বৃষ্টি হয়েছে। এ সময়ে ঢাকায় ১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া বিভাগ।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান বলেন, মৌসুমি বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় বিরাজ করছে।

তিনি আরও জানান, বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান তিনি।

বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস ডিমলায়। মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে, ৩৫ ডিগ্রি সেলসিয়াস।

লঘুচাপের প্রভাবে গত কয়েকদিন ধরে উত্তরাঞ্চলে ভারি বৃষ্টি হচ্ছিল। মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলের রংপুর বিভাগে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে দিনাজপুরে, ৭১ মিলিমিটার। এছাড়া রংপুরে ২, সৈয়দপুরে ১১ ও রাজারহাটে ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। রংপুর বিভাগের ডিমলা ও তেঁতুলিয়া পয়েন্টে বৃষ্টি হয়নি বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। এর আগের দিন কুড়িগ্রামের রাজারহাটে ১১৯ মিলিমিটার বৃষ্টি হয়েছিল।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান