বৃষ্টির দিনে সুস্থতা

news-image

বৃষ্টির পানিতে ভিজলে অনেকেরই ঠাণ্ডা লেগে জ্বর কাশি হয়। কাশি হলে অনেক সময় গলাব্যথা ও গলা বসে যায়।

এসময়ে ঠাণ্ডা, কাশি, গলাব্যথা ও জ্বর থেকে দ্রুত সুস্থ হতে  ডাক্তারের পরামর্শের  পাশাপাশি কিছু ঘরোয়া উপায়েও উপকার পেতে পাওয়া যায়। যা করতে হবে:

আদা

ঠাণ্ডা, জ্বর, কাশি ও মাথাব্যথা সারাতে আদার রস কাজ করে। আদা চা গলার কফ পরিষ্কার করে ও খুসখুসে ভাব কমায়। আদা কুচি করে লবণ দিয়ে খেতে পারেন, চা করেও পান করতে পারেন।

মধু

গলার খুসখুসে ভাব কমিয়ে দ্রুত আরাম পেতে হালকা গরম পানিতে মধু মিশিয়ে পান করুন।

লেবু

হালকা গরম পানিতে মধু ও লেবুর রস মিশিয়ে পান করুন। গলাব্যথা বা গলা বসে গেলে গরম পানিতে লেবুর রস ও সামান্য লবণ দিয়ে গড়গড়া করুন। এছাড়া লেবু চা খেতে পারেন।

লবঙ্গ

লবঙ্গ সেদ্ধ পানিতে সামান্য লবণ মিশিয়ে খেতে পারেন।
বৃষ্টির দিনে সুস্থ থাকতে আরও যা করবেন:  

•    বাইরে বের হওয়ার সময় ছাতা বা রেইনকোট নিয়ে নিন।
•    অল্প বৃষ্টিতে শহরের রাস্তায় পানি জমে যায়, ডাস্টবিনের ময়লা নোংরা পানি থেকে বিভিন্ন চর্মরোগ হতে পারে
•    বাড়ি ফিরেই গরম পানি আর সাবান দিয়ে পা ভালোভাবে ধুতে হবে
•    পানিবাহিত রোগ যাতে না হয় এজন্য ফোটানো ও বিশুদ্ধ পানি খেতে হবে
•    বৃষ্টির পানি জমে এডিস মশা জন্মানোর পরিবেশ তৈরি করে
•    এজন্য লক্ষ্য রাখতে হবে বৃষ্টির পানি যেন কোথাও জমে না থাকে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার