বৃষ্টির জন্য অঝোরে কাঁদলেন শত শত মুসল্লি

news-image

নিজস্ব প্রতিবেদক : বিগত কয়েকদিনের তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সহসাই বৃষ্টি আসবে,তেমন কোনো সম্ভাবনাও নেই। আর সে কারণে বৃষ্টি চেয়ে ইসতিসকার নামাজ শেষে কাঁদলেন শত শত মুসল্লি।

আজ (শনিবার) মোহাম্মদপুর চন্দ্রিমা হাউজিংয়ের ঈদগাহ মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত এ নামাজে অংশ নিতে সকাল থেকেই দলে দলে আসতে থাকেন মুসল্লিরা।

নামাজ শুরুর পূর্বে বয়ান করা হয়। এরপর দুই রাকাত ইসতিসকার নামাজ আদায় করা হয়। নামাজ আদায় শেষে খুতবা পাঠ করা হয় ও আল্লাহর নিকট বৃষ্টি চেয়ে দোয়া প্রার্থনা করা হয়। এ সময় শত শত মুসল্লির কান্না ও আমিন আমিন ধ্বনিতে ভরে ওঠে ঈদগাহ মাঠ।

ইসতিসকা শব্দের অর্থ পানি বা বৃষ্টি প্রার্থনা করা। সালাতুল ইসতিসকা অর্থ বৃষ্টি প্রার্থনার নামাজ। শরিয়ত অনুযায়ী, অনাবৃষ্টির সময় মহান আল্লাহর রাসুল হজরত মুহাম্মদ (সা.) এর সুন্নত অনুসরণ করে খোলা প্রান্তরে নামাজ আদায় ও দোয়ার মাধ্যমে বৃষ্টি প্রার্থনা করে থাকেন মুসলমানরা।

নামাজ শেষে কথা হয় স্থানীয় বাসিন্দা মোবারক হোসেনের সাথে। তিনি বলেন, যে গরম পড়া শুরু হয়েছে,আল্লাহ রহমত না করলে কোনোভাবেই এই গরম কমবে না। আর সে রহমত ভিক্ষা চেয়ে ইসতিসকার নামাজ আদায় করলাম।

ঢাকা উদ্যানের বাসিন্দা আল-আমিন বলেন, এই গরমে সবাই কষ্ট পাচ্ছে। আল্লাহপাক যেন গরমটা কমিয়ে রহমতের বৃষ্টি দান করেন,সেজন্য ইসতিসকার নামাজ আদায় করলাম।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান