বুয়েট ছাত্র ফারদিনকে হত্যা করা হয়েছে: চিকিৎসক

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশের (২৪) শরীর ও মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটা হত্যাকাণ্ড।

ময়নাতদন্ত শেষে মঙ্গলবার (৮ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জে সদর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ফরহাদ হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ফারদিনে মাথায় ও বুকে অসংখ্য আঘাতে চিহ্ন পাওয়া গেছে। আমরা ধারণা করছি তাকে হত্যা করা হয়েছে। আমরা তার ভিসেরা টেস্টের পর বিস্তারিত আরও জানতে পারবো।

সোমবার (৭ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে বুয়েট ছাত্র ফারদিন নূর পরশের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।

ফারদিন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং ক্লাবেরও যুগ্ম সম্পাদক ছিলেন ফারদিন। তিনি নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের নয়ামাটি এলাকার কাজী নুর উদ্দিনের ছেলে। থাকতেন রাজধানীর ডেমরার কোনাপাড়া শান্তিবাগ এলাকায়। তিন ভাইয়ের মধ্যে ফারদিন সবার বড়।

স্বজনরা জানান, গত শুক্রবার রাত থেকে ফারদিন নিখোঁজ ছিলেন। এই ঘটনায় শনিবার রামপুরা থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়। সোমবার সন্ধ্যায় নৌ পুলিশের ফোন পেয়ে নারায়ণগঞ্জে এসে ফারদিনের লাশ শনাক্ত করেন স্বজনরা।

তারা আরও জানান, শুক্রবার বিকেলে বাসা থেকে বেরিয়ে যান ফারদিন। রাতে বাড়ি ফেরেননি। এরপর থেকেই আর কোনও খবর পাওয়া যায়নি তার।

নারায়ণগঞ্জ সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, একটি লাশ নদীতে ভাসমান অবস্থায় ছিল। এই খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। পরে সন্ধ্যায় স্বজনরা তার মরদেহ শনাক্ত করেন।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার