বুয়েটের রাস্তা বন্ধের প্রভাব পড়ছে ঢাবি ক্যাম্পাসে

news-image

নিজস্ব প্রতিবেদক : বুয়েট ক্যাম্পাসের সামনের রাস্তায় গণপরিবহণ চলাচল বন্ধ করে দেয়ায় এর প্রভাব পড়ছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে। ফলে টি.এস.সিসহ পুরো ঢাবি ক্যাম্পাসে ইদানিং ব্যাপক যানজট দেখা যায়।

ঢাবি শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, গত অক্টোবর মাসের ২৭ তারিখে ঢাবির সঙ্গে সংঘর্ষের ঘটনায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কর্তৃপক্ষ শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে চানখাঁরপুল ও পলাশীকে যুক্ত করা রাস্তায় গণপরিবহন চলাচল বন্ধ করে দিয়েছে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতর দিয়ে যাওয়া রাস্তায় গণপরিবহন বেড়ে যাওয়ায় যানজট দেখা দিচ্ছে।

শুক্রবার সন্ধ্যায় সরেজমিনে গিয়ে দেখা যায়, বুয়েটের মধ্য দিয়ে চানখাঁরপুল ও পলাশীকে যুক্ত করা রাস্তাটি বাঁশ দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। ওই পথে কোনো গণপরিবহন চলতে দেয়া হচ্ছে না। কিছু ব্যক্তিগত গাড়িকে কর্তৃপক্ষের বিশেষ অনুমতির পর চলতে দেওয়া হচ্ছে।

এতে ওই পথে দিয়ে চলাচলকারী বাস, লেগুনা ও অন্য যানবাহনগুলো বিকল্প হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরের রাস্তায় চলতে বাধ্য হয়। ফলে কার্জন হল, শহীদ মিনার, ফুলার রোড ও পলাশী এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

ঢাবি ক্যাম্পাসের যানজট সম্পর্কে জানতে চাইলে ঢাবির নবনির্বাচিত প্রক্টর এ কে এম গোলাম রব্বানী বিবার্তাকে জানান, ঢাবির যানজটে আক্রান্ত রাস্তাগুলো সিটি কর্পোরেশনের আওতাভুক্ত। এটি সিটি কর্পোরেশনের ভাববার কথা। তারপরেও তিনি বিষয়টিকে খুব দ্রুত সমাধান করবেন বলে আশ্বাস দেন।

উল্লেখ্য যে, নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ঢাবির শিক্ষার্থীরা গত ১ নভেম্বর প্রক্টর কার্যালয় ঘেরাও করলে ঢাবি প্রক্টর বিষয়টি অতিদ্রুত সমাধান করবেন, এ আশ্বাস দিয়ে শিক্ষার্থীদের শান্ত করেন। শিক্ষার্থীরা ও অতিদ্রুত প্রক্টরের আশ্বাস বাস্তবায়ন না হলে আবার আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার