বুড়িগঙ্গা থেকে দুরন্ত বিপ্লবের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় উদ্বার হওয়া মরদেহের পরিচয় মিলেছে। ওই মরদেহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কৃষি খামারি দুরন্ত বিপ্লবের (৫১)।

আজ রবিবার (১৩ নভেম্বর) স্বজনরা বিপ্লবের মরদেহ শনাক্ত করেছে।

নিহত দুরন্ত বিপ্লব নেত্রকোনা জেলার পূর্বধলার ছোট ইলাশপুরের প্রয়াত আব্দুল মান্নানের ছেলে। তার পরিবারের সদস্যরা ঢাকায় থাকেন।

এর আগে গত শনিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় ফতুল্লার সরকারি তেল ডিপো যমুনা ঘাটের পেছনে বুড়িগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে নৌপুলিশ। পরে ময়নাতদন্তের জন্য তার মরদেহ শহরের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মরদেহ উদ্ধার করা ফতুল্লার পাগলা নৌ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শাহ্জাহান আলী।

তিনি বলেন, শনিবার বিকেলে পাগলা ঘাট থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়। রাত ১২টার দিকে কেরানীগঞ্জ থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করেন নিহতের স্বজনরা। পরে রাত ৩টায় নারায়ণগঞ্জ এসে নিহতের ছবি দেখে মরদেহের পরিচয় শনাক্ত করেন তারা।

শাহ্জাহান আলী বলেন, অন্তত ৪৮ ঘণ্টা আগে তার মৃত্যু হয়েছে বলে আমরা ধারণা করছি। মরদেহ ফুলে চেহারা বিকৃত হয়ে গেছে। মাথায় আঘাতের চিহ্ন রয়েছে

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার