বুস্টার ডোজ নিয়ে যা বললেন যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা

news-image

অনলাইন ডেস্ক : করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন রোধে বুস্টার ডোজের কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের একদল গবেষক বুস্টার ডোজের কার্যকারিতা নিয়ে এক গবেষণায় এমন তথ্য দিয়েছেন।

এদিকে ওমিক্রন দাপটে বিশ্বের বিভিন্ন দেশে পাল্লা দিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। ফ্রান্সে সবশেষ একদিনে রেকর্ডসংখ্যক ৪ লাখ করোনা রোগী শনাক্ত হয়েছেন। স্পেন, জার্মানি ও ইতালিতেও সংক্রমণ ছাড়িয়েছে দেড় লাখ। ভারতেও অব্যাহত আছে সংক্রমণের ঊর্ধ্বমুখী ধারা।

করোনা সংক্রমণ রোধে বুস্টার ডোজের কার্যকারিতা নিয়ে এখননো চলছে নানা পরীক্ষা-নিরীক্ষা। সম্প্রতি বুস্টারের কার্যক্রম নিয়ে একটি গবেষণা চালিয়েছে যুক্তরাষ্ট্রের একদল গবেষক। গবেষণা শেষে তারা জানান, নতুন ধরন ওমিক্রন রোধে বুস্টার ডোজের বিকল্প নেই।

তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, যারা বুস্টার ডোজ নিয়েছেন তাদের মধ্যে সংক্রমণের ঝুঁকি কম। তৃতীয় এই ডোজ সর্বোচ্চ সুরক্ষার পাশাপাশি শরীরে রোগপ্রতিরোধ ব্যবস্থাও উন্নত করতে সক্ষম।

এদিকে ওমিক্রনের দাপটে বিপর্যস্ত বিশ্বের বিভিন্ন দেশ। ইউরোপের দেশগুলোতে রীতিমতো পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমণ। গেল একদিনে রেকর্ডসংখ্যক ৪ লাখ রোগী শনাক্ত হয়েছে ফ্রান্সে। ইতালিতেও শনাক্ত হয়েছেন দেড় লাখের বেশি। স্পেন ও জার্মানিতেও সংক্রমণ ঠেকেছে দেড় লাখের কাছাকাছি। তবে যুক্তরাজ্যে সংক্রমণ আগের দিনের চেয়ে কিছুটা কমে দাঁড়িয়েছে ৯৫ হাজারে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার