বুবলী আপু ইজ ভেরি গুড গার্ল : পূজা চেরি

news-image

বিনোদন প্রতিবেদক : ‘বুবলী আপুর সঙ্গে আমার দুইটা অনুষ্ঠানে দেখা হয়েছে। আমার কাছে মনে হয়েছে, মানুষের কাছেও শুনেছি সি ইজ ভেরি গুড গার্ল, খুবই ভালো। তার ব্যবহারও খুবই ভালো। যতটুকুই কথা হয়েছে, হাই হ্যালোই কথা হয়েছে একটা অ্যাওয়ার্ড শো-তে।

আমার কাছে মনে হয়েছে তিনি খুবই ভালো, অসাধারণ একজন মানুষ। ’
অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলীকে নিজের অভিজ্ঞতা থেকে এভাবেই বিশ্লেষণ করলেন আরেক অভিনেত্রী পূজা চেরি। তাঁর অভিনীত হৃদিতা চলচ্চিত্র মুক্তি উপলক্ষে গণমাধ্যমের সাথে আলাপকালে এসব বলেন।

বুবলীর সঙ্গে দ্বন্দ্ব এমন কোনো ঘটনা ঘটেছে কি না জানতে চাইলে পূজা বলেন, ‘এইটা শুনে আমি অবাক। একটা কথা বলে দিলাম। আর সেটা সহজে মানুষ বিশ্বাস করে ফেলল। আমি আসলে কিছু বলিনি কাউকে। কাউকে বলতেও চাইনি। কারণ এটা মিথ্যা একটা নিউজ। ঘণ্টা দুই ঘণ্টা পরে মানুষ বুঝে যাবে এটা ফেক নিউজ। এজন্য কিছু না বলে চুপ ছিলাম। ’

অভিনেত্রী বলেন, ‘এখন দেখছি কিছু না বলার কারণে নোংরা হয়ে যাচ্ছে। কিছু না বলার কারণে এতোবেশি ছড়িয়ে পড়েছে। পরে আমি ক্লিয়ারও করেছি তার সঙ্গে আমার দুইদিন দেখা হয়েছে। সবকিছু দেখে মনে হয়েছে সি ইজ ভেরি পজিটিভ, খুবই ভালো। এরকম হওয়ার প্রশ্নই আসে না। ’

যেসব কথা ছড়িয়ে পড়ছে আদতে গুজব বলেই জানালেন পূজা। বললেন, ‘আমার পারসোনাল লাইফ নিয়ে অনেকে অনেককিছুই বলছে। পারসোনাল লাইফে অনেককিছুই করতে পারি কিন্তু প্রফেশনাল লাইফে সেটা বলবো না, বলতে চাইবোও না। আমি শুধু বলবো সত্যিটা জানার চেষ্টা করুন, সত্যিটা বের করেন। প্রমাণসহ বের করুন, তারপর অনেককিছু বলুন। সবশেষে কি হয় জানার জন্য ওয়েট করতে হয়। ’

শাকিব সম্পর্কে বলতে গিয়ে পূজা বলেন, ‘সে তো একজন সুপারস্টার, একজন ভালো অভিনেতা। একদম ফুল প্যাকেজ। ’ এর বেশি বলতে নারাজ।

পূজা চেরি অভিনীত হৃদিতা চলচ্চিত্রটি আজ দেশের ২১ টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ছে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার