বুবলীর সাক্ষাৎকারে ‘বিরক্ত’ শাকিব খান, অভিমান অপু বিশ্বাসের

news-image

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানকে নিয়ে দুই চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর ‘লড়াই’র কথা কারোই অজানা নয়। শাকিবপত্নী হিসেবে দুই নায়িকাই স্বামীর প্রতি এখনো ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। যদিও শাকিব খান বরাবরই অপু-বুবলীকে নিজের জীবনের ‘অতীত’ বলে মন্তব্য করে গেছেন। তবে দুই সন্তানের কারণে এখনো যোগাযোগ হয় শাকিব-অপু ও শাকিব-বুবলীর মাঝে।

সম্প্রতি ঈদের আগে একটি বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকার দিয়েছেন বুবলী। যেখানে অভিনেত্রী জানিয়েছেন, শাকিব খানের সঙ্গে এখনও বিবাহবিচ্ছেদ হয়নি তার। এক্ষেত্রে দুজনেই সময় নিচ্ছেন।

শুধু তাই নয়, ওই সাক্ষাৎকারে বুবলী আরও বলেছেন- ‘শাকিব খানকে ছাড়া আর দ্বিতীয় কোনো পুরুষকে আমার জীবনে ভাবতে পারি না। বুবলীর জীবনে রাজকুমার শাকিব। আমাদের ভবিষ্যত কী হবে সেটা হয়তো ভবিষ্যতই বলে দিবে। কিন্তু তার আগে আমাদের একটা কথা বলার জায়গা আছে। পারিবারিকভাবেও কথা বলার জায়গা আছে। কারণ সন্তানের জন্য হয়তো অনেক কিছুই মানিয়ে নিচ্ছি। তবে আমার একটা অভিমান-কষ্টের জায়গা তো থাকছে।’

বুবলীর এসব মন্তব্য নাকি ভালোভাবে নেননি শাকিব খান। দেশের একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। শাকিব খানের ঘনিষ্ঠজনের বরাত দিয়ে সেই প্রতিবেদনে বলা হয়েছে, বুবলীর ওই সাক্ষাৎকারের পর শাকিব বলেছেন- ‘এদের কোনো কাজ নেই? আমি তো সবকিছু আগেই পরিষ্কার করে দিয়েছি। তবুও কেনো নতুন করে এসব বিষয় নিয়ে ইস্যু বানায়?’

এদিকে বুবলীর ওই সাক্ষাৎকারের পর নাকি অভিমান করেছেন অপু বিশ্বাস। সম্প্রতি সময়ে শাকিব খান ও তার পরিবারের সঙ্গে এই নায়িকার সম্পর্ক বেশ ভালো। স্বামীর সঙ্গে বিচ্ছেদ হলেও এখনও নিয়মিত যোগাযোগ রয়েছে শাকিব-অপুর।

তবে বুবলীর সাক্ষাৎকারের পর ঈদের দিন সন্তান আব্রাহামকে সঙ্গে নিয়ে শাকিব খানের বাসায় যেতে চাননি অপু বিশ্বাস। তবে জল বেশি দূর গড়াতে দেননি শাকিব। অপুর শ্বশুর-শাশুড়িও ইতিবাচক ভূমিকা রাখেন। আর তাতেই মন গলে ঢালিউড কুইনের। পরে আব্রাহামকে সঙ্গে নিয়ে ঈদের দিন শ্বশুরবাড়িতে যান তিনি। এ দিন রাত প্রায় সাড়ে এগারোটা পর্যন্ত শাকিব খানের বাসায় ছিলেন অপু বিশ্বাস। সবার সঙ্গে কাটিয়েছেন চমৎকার সময়।

ঈদে শ্বশুরকে অপু পাঞ্জাবি কিনে দিয়েছেন, শাশুড়িকে কিনে দিয়েছেন শাড়ি, ননদকে উপহার দিয়েছেন জামা। আর শাকিব খানকে নিজের শাড়ির সঙ্গে মিলিয়ে পাঞ্জাবি উপহার দিয়েছেন।

অন্যদিকে রোজার শুরুতেই ছেলে আব্রাম খান জয়কে কেনাকাটার জন্য টাকা দিয়েছেন শাকিব, সেটা দিয়ে ছেলের জন্য কেনাকাটা করেছেন বলেও জানিয়েছেন অপু বিশ্বাস। একইসঙ্গে বাবা শাকিবকে ঈদ উপহার দিয়েছেন ছোট্ট জয়।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান