বুবলীর সঙ্গেও ভালো সম্পর্ক, ক্ষমা করবেন না পরীমণি

news-image

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণির সঙ্গে খুবই ভালো সম্পর্ক এক পরিচালকের। বিভিন্ন সময়েই এই নায়িকার পাশে সরব উপস্থিতি দেখা মিলেছে তার। তবে হঠাৎ করেই তাদের সম্পর্কে ভাঙনের দেখা দিয়েছে। এর কারণটা অবশ্য পরীমণি ও চিত্রনায়িকা শবনম বুবলীর দ্বন্দ্ব।

সম্প্রতি সময়ে এই দুই নায়িকার সম্পর্কের কোন্দলের বিষয়টি প্রকাশ্যে এসেছে ভক্তদের সামনে। দুজনেই একে অপরকে আক্রমণ করে কথা বলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরই মধ্যে মঙ্গলবার দুপুরে ফেসবুকে একটি রহস্যময় স্ট্যাটাস দেন পরীমণি।

যেখানে তিনি বলেন, ‘যে বা যারা আমার শক্রর সঙ্গে বন্ধুত্ব করে, আজ থেকে কোনো দিন আমি তাদের মুখও দেখতে চাই না। অনেক তো হলো।’

হঠাৎ কাকে উদ্দেশ্য করে পরীর এমন উপলব্ধি? সেই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করেছেন ভক্তরা। যেখানে এসেছে ওই পরিচালকের নাম। নায়িকার ঘনিষ্ঠসূত্রের দাবি, এই পরিচালককে ইঙ্গিত করেই স্ট্যাটাসটি দিয়েছেন পরীমণি।

কারণ দুই নায়িকার সঙ্গেই ভালো সম্পর্ক বজায় রেখে চলেন তিনি। এমনকি পরীমণি ও বুবলীর ভার্চ্যুয়াল যুদ্ধে লিপ্ত হওয়ার পরের কয়েক দিন বিভিন্ন জায়গায় ওই পরিচালককে বুবলীর সঙ্গে দেখা গেছে। আর এতেই ক্ষেপেছেন পরীমণি। সেই কারণেই নাকি পরীমণির এই স্ট্যাটাস।

তবে পরীমণি সেই পরিচালকের নাম প্রকাশ করতে চাননি। শুধু দুঃখ প্রকাশ করে বলেছেন. ‘আমার সঙ্গে যার ঝামেলা, যে আমার শত্রু, তার সঙ্গে ঘটনার পরের সারা দিনই ওই মানুষটি ছিলেন। আহারে, আমার শত্রুর সঙ্গে তিনি হাত ধরে ঘুরে বেড়াচ্ছেন। তিনি আমাকে যেভাবে ভালোবাসা দেখান, এখন মনে হচ্ছে, এ ভালোবাসা পুরোপুরি ভুয়া। আমিও তাকে সরল মনে ভালোবেসেছিলাম, বিশ্বাস করেছিলাম, নানা সময়ে পাশে দাঁড়িয়েছিলাম। এখন মনে হচ্ছে, এসব আমার জন্য বৃথা, কষ্ট পেয়েছি আমি।’

কিন্তু যাকে আপনি শত্রু ভেবে স্ট্যাটাসটি দিয়েছেন, তিনি এসে যদি ক্ষমা চান, তখন কি করবেন? জানতে চাইলে পরী বলেন, ‘অনেক হয়েছে আর নয়। আমি জানি সে হয়তো আসবে। কিন্তু সে সুযোগ আর নাই। এখন আমি ওই মানুষটির ছায়াও আর মাড়াতে চাই না। এ ধরনের মানুষের জায়গা আমার কাছে আর কোনো দিনই হবে না। এ ধরনের বেইমানির জন্য আমি সংসার পর্যন্ত ভেঙে দিয়েছি। আর কী জানতে চান?’

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান