বুথে সিসি ক্যামেরায় ভোটের গোপনীয়তা নষ্ট হয়নি: ইসি

news-image

নিজস্ব প্রতিবেদক : গাইবান্ধার উপনির্বাচনে অনিয়ম এড়াতে ভোটের গোপন বুথে সিসি ক্যামেরা বসিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)। এ নিয়ে অনেকে বলছে ভোট কক্ষের গোপন বুথে সিসি ক্যামেরা বসিয়ে কে কাকে ভোট দিচ্ছে তা দেখা মানুষের ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘন। ইসি বলেছে, সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে ভোটারের কোনো গোপনীয়তা নষ্ট হয়নি।

রোববার (২৩ অক্টোবর) কমিশনের জনসংযোগ পরিচালক আসাদুজ্জামান আরজু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে নির্বাচন কমিশন নাগরিকদের মৌলিক অধিকারের ওপর হস্তক্ষেপ করেছে-এ ধরনের বক্তব্য মোটেও সঠিক নয় এবং বিভ্রান্তিকর।

প্রতিটি ভোটারের ভোটদানের গোপনীয়তা রক্ষায় আইন অনুযায়ী ব্যবস্থা নেয় ইসি। বিষয়টি খুবই স্পষ্ট যে ভোটকক্ষে সিসি ক্যামেরা স্থাপনে কোনক্রমেই ভোটদানের গোপনীয়তা নষ্ট হয় নাই।

তাই সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে ব্যাঘাত ঘটে এমন বিভ্রান্তিকর বক্তব্য না দিতে অনুরোধ জানিয়েছে কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন কমিশন। আইন অনুযায়ী যথাযথভাবে নির্বাচন পরিচালনায় সহায়তা করার জন্য সবার প্রতি আহ্বানও জানানো হয়।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান