‘বুড়ির লজ্জা নেই’— বলে আক্রমণ ঋতুপর্ণাকে

news-image

বিনোদন ডেস্ক : কলকাতায় আরজি কর কাণ্ডের প্রতিবাদে গত ১৪ আগস্ট রাত দখলের প্রতিবাদে শঙ্খ বাজানোর একটি ভিডিও শেয়ার করে তোপের মুখে পড়েন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এই ঘটনার প্রায় দুই মাস পার হয়ে গেলেও এখনও অভিনেত্রীর ওপর রাগ কমেনি সাধারণ মানুষের।

সম্প্রতি পুজার ফটোশ্যুটের একটি ভিডিও শেয়ার করেন ঋতুপর্ণা। যেখানে কখনো শাড়ি তো কখনো কো-অর্ড ড্রেসে সেজেছিলেন তিনি। সেই ভিডিও শেয়ার করতেই আবারও কটাক্ষের শিকার হলেন নায়িকা।

একদল যেমন ঋতুপর্ণার সৌন্দর্যের তারিফ করেছে, অপরদল আবার আরজি কর প্রসঙ্গ টেনে এনে সমালোচনা করেছেন।

একজন মন্তব্য করেছেন, ‘তোমাকে দেখে মনেই হয় না বয়স বাড়ছে’!আরেকজন লেখেন, ‘ন্যাকামো…আনলিমিটেড’। দ্বিতীয়জনের মন্তব্য, ‘শঙ্খদিদি’। আবার কেউ কেউ অপমান করে লিখেছেন, ‘বুড়ির লজ্জা নেই’।

মূলত আরজি কর কাণ্ডেই ঋতুপর্ণাকে নিয়ে কটাক্ষ, সমালোচনা থামছেই না। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অভিনেত্রীকে নানাভাবে আক্রমণ করছেন নেটিজেনরা।

প্রসঙ্গত, কয়েকদিন আগেই শ্যামবাজারে হাজির হয়েছিলেন ঋতুপর্ণা। আরজি কর নির্যাতিতার হয়ে বিচার চাইতে পথে নেমেছিলেন তিনি। তবে সেখানে অভিনেত্রীকে দেখেই ওঠে গো ব্যাক স্লোগান। শুধু তাই নয়, অভিনেত্রী দাবি করেন, তাকে শারীরিকভাবে আক্রমণও করা হয়।

এরপর সংবাদমাধ্যমকে ঋতুপর্ণা জানান, ‘আমাকে গো-ব্যাক স্লোগান দেওয়া হয়েছে। উলুধ্বনি এবং শাঁখ বাজিয়ে ব্যঙ্গও করা হয়েছে, তবে তাতে আমি কিছু মনে করিনি। তবে এরপর আমার গাড়িতে জুতা ছোড়া হয়। তখন আমি গাড়ির দরজা খুলে বলি, আপনারা এমন করবেন না, আপনাদের সঙ্গে কথা বলতেই এসেছি, বসতে এসেছি। তবে কেউ কোনও কথাই শুনলেন না। আমার মনে হয় প্রতিবাদের কথা না মনে রেখে জমায়েতে হুজুগে চলে গিয়েছিলেন। বুঝতে পারছি যে সকলেই ক্ষুব্ধ। তবে কলকাতার এই চেহারাটা দেখে আমি লজ্জিত, আহত, কম্পিত। বুধবার রাতে আমার প্রাণটাও চলে যেতে পারত।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি