বুচার চেয়েও বোরোদ্যাঙ্কার পরিস্থিতি ‘অনেক বেশি ভয়ংকর’ : জেলেনস্কি

news-image

অনলাইন ডেস্ক : ইউক্রেনের বুচার চেয়েও বোরোদ্যাঙ্কা শহরের পরিস্থিতি ‘অনেক বেশি ভয়ংকর’ বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে ফেসবুকে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এ মন্তব্য করেন।

জেলেনস্কি বলেন, বুচা থেকে বোরোদ্যাঙ্কা প্রায় ২৫ কিলোমিটার (১৫ মাইল) দূরে। শহরটিতে রাশিয়ান বাহিনী অনেক বেসামরিক নাগরিককে হত্যা করেছে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট।

তিনি বলেন, বোরোদ্যাঙ্কা থেকে রাশিয়ান সৈন্যরা চলে গেছে। সেখানে যখন ধ্বংসস্তূপ পরিষ্কারের কাজ শুরু হয়েছে, তখনই অনেক ভয়ংকর চিত্র দেখা গেছে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, সম্প্রতি রুশ বাহিনী ইউক্রেনের বুচা ছেড়ে যাওয়ার পর ইউক্রেনীয় সেনারা শহরটিতে গণকবরের সন্ধান পায়। পথে পথে বেসামরিক নাগরিদের লাশ পড়ে থাকার দাবি করে কিয়েভ।

জেলেনস্কি অভিযোগ করে বলেন, বুচায় গণহত্যা চালিয়েছে রুশ বাহিনী। তবে একে সাজানো নাটক বলে অবিহিত করেছে মস্কো।

রাজধানী কিয়েভের আশপাশ এবং চেরনেহিভ ছেড়ে গেছে রুশ যোদ্ধারা। মস্কো বলছে, তারা এখন ইউক্রেনের পূর্ব দিকে মনোযোগ দেবে। পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চলে ইতোমধ্যে সামরিক তৎপরতা বাড়িয়েছে রাশিয়া।

এদিকে, ইউক্রেনের প্রতিটি হত্যাকাণ্ডের তদন্ত করা হবে উল্লেখ করে জেলেনস্কি বলেন, প্রতিটি লুটেরা, ধর্ষক এবং খুনিকে খুঁজে বের করা হবে। বুচায় বিশ্ব যা ঘটতে দেখেছে, এটি স্পষ্ট যে রাশিয়া মানবাধিকার ‘মান্য করে না’।

এর আগে বুচা শহরে রুশ সৈন্যরা গণহত্যা চালিয়েছে বলে অভিযোগ করে ইউক্রেন। দেশটি দাবি করে, বুচায় ইচ্ছাকৃতভাবে গণহত্যা চালানো হয়েছে।

তবে গণহত্যার বিষয়টি তদন্তের ঘোষণা দিয়েছে রাশিয়া। রুশ অনুসন্ধানী কমিটির প্রধান আলেক্সান্দার বাসত্রাইকিন এ নির্দেশ দিয়েছেন বলে এক বিবৃতিতে জানানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান