‘বুকটা ফেটে যাচ্ছিল, মনে হচ্ছিল মরেই যাচ্ছি’

news-image

গাজীপুর প্রতিনিধি : অভাবের তাড়নায় ৪৭ দিনের এক শিশুকে ৩০ হাজার টাকায় বিক্রি করেছিলেন অসহায় মা ও বাবা। বিক্রির পরই মায়ার টানে সন্তানকে ফিরে পাওয়ার আশায় ব্যাকুল হয়ে পড়েন তারা। দ্বারস্থ হন অনেকের কাছে।

এলাকাবাসীরা মানবিক দিক বিবেচনায় জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানায়। পরে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঢাকা জেলার দোহার সদর থানা এলাকার নারিশা গ্রাম থেকে আজ বৃহস্পতিবার শিশুকে উদ্ধার করে।

বিষয়টি তত্ত্বাবধান করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ, দক্ষিণ জোন) মাহবুব উজ-জামান।

পুলিশ জানায়, টঙ্গী পূর্ব আরিচপুর আইনুদ্দিনের বাড়িতে লিমা হনুফা (৩৬), স্বামী মাসুম ও ৩ শিশু সন্তান নিয়ে ভাড়া থাকেন। নিম্ন আয়ের পরিবার হওয়ায় সংসারের খরচ জোগাতে গিয়ে বেশ ঋণ হয়ে যায় তাদের। পরে টাকা শোধ করার চাপ এলে অভাবের তাড়নায় গত সোমবার শিশুকে ৩০ হাজার টাকার বিনিময়ে এক নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করে দেয়।

খবর পেয়ে উভয়পক্ষের সঙ্গে আলোচনা করে শিশুকে আজ উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দেয় পুলিশ। পরে সন্তানদের লালন-পালন করা সুবিধার্থে পুলিশের উদ্যোগে শিশুর বাবা মাসুমকে টঙ্গীর এ টি হক গ্রুপের একটি প্রতিষ্ঠানে ১৫ হাজার টাকা বেতনে চাকরির ব্যবস্থা করা হয়।

শিশুর মা লিমা হনুফা বলেন, ‘অভাবের তাড়নায় ও দেনা পরিশোধ করার জন্য পরিবারে সকলের চাপের মুখে পরে সন্তান বিক্রি করতে বাধ্য হয়েছিলাম। তবে আমার কোল থেকে শিশু হারিয়ে যাওয়ার পর হতেই বুকটা ফেটে যাচ্ছিল, মনে হচ্ছিল মরেই যাচ্ছি। পুলিশের সহযোগিতায় আমার বাচ্চা ফিরে পেয়ে বুকটা ভরে গেছে। সেই সাথে আমার স্বামীর চাকরির ব্যবস্থাটা হওয়ায় এখন বুকের হাহাকার অনেকটা কমে গেল।’

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ, দক্ষিণ জোন) মাহবুব উজ-জামান বলেন, ‘খবর পেয়ে আমরা শিশুটিকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেই। এ সময় পুলিশের পক্ষ থেকে শিশুটি বিক্রি হওয়া ৩০ হাজার টাকাও পরিশোধ করা হয়। শিশুর বাবাকেও একটি চাকরির ব্যবস্থা করে দেওয়া হয়েছে।’

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান