বিয়ে পার্টিতে নাচ, মধ্যরাতে ঘরে ঢুকে গণধর্ষণ!

news-image

অনলাইন ডেস্ক: আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে দেখা হয়েছিল তাদের। একসঙ্গে পার্টিতে নাচও করেন তারা। কিন্তু কে জানতো এর পর পরই বাড়ির সিঁধ কেটে ঘটবে গণধর্ষণের ঘটনা!

ভারতের উত্তর বং রাজ্যের কোচবিহারের শীতলকুচি গ্রামে ঘটেছে ঘটনাটি। ইন্ডিয়া এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, দুদিন আগে আত্মীয়ের বিয়ের পার্টিতে গিয়েছিলেন এক দম্পতি। সেখানে পিঙ্কু বর্মন ও কৃষ্ণ বর্মন নামে তাদের দুজন পুর্ব পরিচিতও ছিলেন। আর পাঁচ জনের মতো তাদের সঙ্গেও নেচেছিলেন ওই দম্পতি।

অনুষ্ঠান শেষ হওয়ার পর বাড়ি ফিরে যান ওই দম্পতি। ফেরার সময় তাদের পিছু নেন পিঙ্কু বর্মন ও কৃষ্ণ বর্মন। কিন্তু তাদের ধমক দিয়ে ফিরিয়ে দেওয়া হয়। তবে রাতে যে এত বড় বিপদ অপেক্ষা করছিল, তা হয়তো আঁচ করতে পারেননি কেউ। বাড়ির সিঁধ কেটে গৃহবধুকে ধর্ষণ করেন তারা।

ইন্ডিয়া এক্সপ্রেস বলেছে, গত সোমবার রাতে পিঙ্কু ও কৃষ্ণ সিঁধ কেটে ওই দম্পতির ঘরে ঢোকেন। এ সময় তারা স্বামীর মুখ বেঁধে,তাদের সন্তানের গলায় ছুরি ঠেকিয়ে গৃহবধূকে শারীরিক সম্পর্কের জন্য চাপ দেন। রাজি না হওয়ায় গণধর্ষণ করা হয়। পুলিশের কাছে এর পুরো ঘটনার বর্ণনা দিয়ে অভিযোগ করেছেন স্বামী।

গত বুধবার স্থানীয় শীতলকুচি থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। এরপর গতকাল বৃহস্পতিবার সকালে অভিযুক্ত ২ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ