বিয়ে খেয়ে ফিরছিল কিশোরী, তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

news-image

উল্লাপাড়া প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় চাচার বিয়ে খেয়ে বাড়ি ফেরার পথে কিশোরীকে দিনের বেলায় রাস্তা থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় সোমবার সন্ধ্যায় মেয়েটির বাবা থানায় মামলা করলে পুলিশ অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করে।

মামলা সূত্রে জানা গেছে, সোমবার বেলা আড়াইটার দিকে মেয়েটি পার্শ্ববর্তী এলাকায় তার চাচার বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিল, পথে নুর আলমের তাঁত কারখানার কাছে পৌঁছালে তাঁত শ্রমিক গোলাম হোসেন ও নূর আলম মেয়েটিকে মুখ চেপে ধরে তুলে নিয়ে পাশের একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে ধর্ষণ করে।

প্রাথমিকভাবে ধর্ষণের ঘটনার সত্যতা পাওয়া গেছে জানিয়ে উল্লাপাড়া মডেল থানার ওসি হুমায়ন কবির জানান, গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মেয়েটিকে পাঠানো হয়েছে ডাক্তারি পরীক্ষার জন্য।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার